
আমি প্রেম,
আমি বর্ষার মেঘ হয়ে ভিজিয়ে দেই
বাস্পিত বুক, জ্বলজ্বলে আঁখির লাভা।
আমি প্রেম, আঁকি গোলাপি গালে আভা।
আমি প্রেম,
আমি গর্জিত কামানে পুষ্পগোলার মত ছুটে যাই
প্রিয়ার অভেদ্য দুর্গে, ঝরে পড়ি হেলেদুলে,
প্রতিটি খোঁপায় আর আদুরে বেণী ফুলে।
আমি প্রেম,
আমার পরশে পুলকিত হয় তোমাদের প্রতিটি স্নায়ু,
আমিই রচিত করি তোমাদের শুদ্ধ আত্নার উত্থান,
জাগতিকতার গর্ভে রচি তোমাদের বীরত্ব জয়গান।
আমি প্রেম,
আমি ঝরে পড়ি সাত আসমান হতে
ফাল্গুধারা হয়ে ধরণীর মাঠে ঘাটে,
আমি উদ্দেশহীন ভিগু, তোমাদের পথে হাটে ।
আমি প্রেম,
আমি উল্লাস, আমি ছন্দ, আমি নিত্য,
আমি ফাল্গুন, আমি সবুজ শ্যামল ছায়া।
আমি ঊর্মি, আমি উর্বি, আমি কাজল আঁখির মায়া।
আমি প্রেম,
আমি সংকল্প, আমি দৃঢ়, আমি অটল,
আমি প্রেম, আমি সঙ্গী, করিতে জানিনা ছল।
দুঃখে আমায় বুকে রেখো, আমি, হ্যাঁ আমিই মনের বল।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



