
II world war তখন চরম নাটকীয় রুপ নিয়েছে। নাৎসি বাহিনীর সাথে ব্রিটিশ- আমেরিকান মিত্র বাহিনীর লড়াই এবার সামনাসামনি হবে। জার্মান মেকানাইজড বাহিনীর সামনে, একেবারে চোখাচোখি দূর হতে হবে বুলেট বিনিময়, ৬ ইঞ্চি কামানের গোলার জবাব দেবে ট্যাংকে বসা অগ্নিদেব।
পরিচালক ডেভিড আয়ার রচিত ও পরিচালিত Fury, তার পরিচিত কিছু ২nd world war surviver বাস্তব যোদ্ধার অভিজ্ঞান থেকে নেওয়া।আর তাই বুঝি মুভিটি আমাদের নিয়ে যায় বাস্তব যুদ্ধ ময়দানে। যেখানে জীবনের অর্থ হল মার নয়ত মর।
ইংল্যান্ড আর্সেনালে তৈরিকৃত M4-Shrman ট্যাংক যাতে বসানো হয়েছে ৭০ মিমি মেশিনগান তার সাথে হেভি মেটাল ৫৪ টনের দানব Tiger I এর তোলপাড় করা লড়াই দৃশ্য যে কোন যুদ্ধপ্রেমিক সিনেমাখেকো কে টেনে নেবে যুদ্ধ ময়দানে।
ওয়ারফেজ শেষের দিকে। জার্মান বাহিনী কোনঠাসা। মিত্র বাহিনীর কাজ এখন জার্মানি দখল করা। অভিজ্ঞ জেনারেলরা দায়িত্ব দিলেন north african campaign জয়ী ডন কলিয়ার ( ব্যাড পিট) কে। armed battalion ৬৬ এখন তার নিয়ন্ত্রণে। Fury নামক একটি ট্যাংকের সাথে আরো ৩টি ট্যাংক জুড়ে জার্মান ভুমিতে পা রাখে ডন। সাথে ৪ অভিজ্ঞ সেনানী ও নবিশ নরম্যান। সেনাবাহিনী যোগদানের আট সপ্তাহের অভিজ্ঞতা নয়, Fury ট্যাংকটির সহকারি চালকের মৃত্যু তাকে এই দুঃসাহসিক অভিযানকারী বানিয়েছে। সম্মুখ যুদ্ধ কতটা হিংস্র, নবিশ নরম্যান তা বুঝতে পারে না। সে জন্য অন্যান্য ক্রুদের নিগ্রহ তাকে মুখ বুঝে সইতে হয়। যুদ্ধক্ষেত্রে নেমে সে শত্রু কে গুলি করতে ভয় পায়। মানবতাবোধে কুকড়ে উঠে।তাই কিছুটা বাধ্য হয়েই অভিজ্ঞ যোদ্ধা ডন তাকে দিয়ে জোর করে শত্রু পক্ষের এক জেনেভা চুক্তি লংঘনকারি সৈন্যকে হত্যা করতে বাধ্য করে।অনভিজ্ঞ নরম্যান কান্নায় ভেঙে পড়ে।
এবার ওয়ারডেডি ডন আরো সামনে এগিয়ে একটি গুরুত্বপূর্ণ রাস্তার মোড় রক্ষার দায়িত্ব পান। পথিমধ্যে নরম্যান এক জার্মান রুপসীকে মন দিয়ে বসে। ওদিকে আবার এগিয়ে আসছে ৩০০ হিটলার বাহিনী। ঠিক সে সময় রাস্তার মোড়ে এসেই ল্যান্ড মাইনের ফাদে পরল Fury, ভেংগে গেল ৩টি হুইলার। এবার কি করবে নরম্যান? সে কি ওই জার্মান রুপসীর মন জয় করতে পারবে? নাকি রাস্তার মোড়ে নাৎসি বাহিনীর গ্রেনেডে ছিন্নবিচ্ছিন হবে? ওয়ারডেডি ডন কিভাবে ৫ দিয়ে ৩০০ জার্মান সৈন্য মোকাবিলা করবে? তার পরিকল্পনাটাই বা কি? Fury কি পারবে অজেয় হতে?
যুদ্ধপ্রিয় সিনেমাখেকোদের বারবার দেখা মুভিটির আই ডিএম রেটিং ৭ থেকে একটু বেশি। তাই আর দেরি না করে দেখে ফেলুন মুভিটি।
চলবে_____
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




