
ভোরের শিশিরের মত সূর্যের আলোতে মিলিয়ে যায় সকল কবিতা বিন্দু!
বুকে যত জমা ভয়ানক সব অব্যক্ত বিষাদসিন্ধু,
থাক,
আমারি থাক, সবি
কল্পকথার চন্দ্রবিন্দু।
হয়ত, ভোরের কোন রাতে
যখন কাননে কুসুম জাগে,
তখনি,
বলে দেব, বলে দেব সব গাথা।
এখন থাক, আমারি থাক,
সকল দুঃখ বিধুরতা!
সোনালি ফুলের স্বপ্ন হরিৎ
ফুটেছিল ওই শাখে।
দোয়েল কোয়েল ময়না শ্যামার চঞ্চূ যুগল বাঁকে।
হয়নি হলুদ সোনালু
কিংবা গাদা বনের ফুল,
তবু বাসর সাজে মধুবন আজ
ভ্রমরের পেয়ালায় গুল।
গুঞ্জরিত গুনগুনানি, সিঞ্চিত মধুপ মৌ,
মশুগুলেতে বিটপী পাড়া
আসছে নতুন বৌ।
ধুম্রজালের কুয়াশা ভেদিয়া
আনিয়াছি ফাগুন মাস,
এবার তুমি কেমনে হাসিবে
ওহে পৌষের সর্বনাশ।
ঘরে তুমি তালা দিয়েছিলে ওহে খুনিয়া বনের হিম।
তুলতুলে ফাগুন লাগিয়েছি সে ঘরে উষ্ণতা অগ্রীম।
আজ তবে জয়ী আমরা তবু কবিতার পাতায় জল!
যেন কালের আখর সঞ্চিবে সুধা
দিঘী টলমল টলমল!
উৎসর্গঃ টবের নীলকন্ঠকে!
ছবিঃ গুগল
সর্বস্বত্ব সংরক্ষিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

