জলকাব্য - ৩ঃ পিদিম জ্বলে
০১ লা অক্টোবর, ২০১৬ ভোর ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পিলসুজে পিদিম জ্বলে মিটিমিটি,
লাবণ্যময়ী হাসি জ্বেলে!
এই যে আমাদের পারিজাত পাখিগান,
মনের সুকুমার তৃষা, অর্কিড বিলাপ,
প্রেমিকার নরমপন্থী ভালবাসা,
উদার প্রকৃতির চাদরে, বসুধার আদরে,
জ্বেলেছি পিদিম প্রলাপ!
মুছে যাবে সব।
হয়ত, একদিন মুছে যেতে পারে নরম সোদা মাটির গন্ধ, নিষিক্ত পরাগকেশর, বিনম্র হাতের চুড়ি,
কপালের লাল টিপ, ওষ্ঠপুট পুষ্পরজ,
পেলবতা শুভ্রমৌলি, কুসুমকলির ওম,
জীবনবৃন্তের জাগতিক কবিতাদি!
হয়ত একদিন,আমাদের পৃথিবী গ্রাস করে
নেবে বিষধর কৃষ্ণবিবর,
নিভে যাবে সব ফুটন্ত শালিকের তারাপদ,
চঞ্চলা হরিণের ক্ষুর,
সচকিত মাছরাঙা ঠোট,
গাঙচিল ডানা, ভ্রমরের হাসি,
ধানপাতা শিঞ্জন।
উড়ে যাবে সব ফুলেদের রঙ,
দেওয়ালিমক্ষী ডানাবর্তী
জাদুকরী পিকাসো,
হাতের স্পর্শ মাখা জলরঙা কালি,
রংতুলি জল।
তবুও দিগন্তের লাল গালিচা বেয়ে নেচে যাবে
সব পাখিদের দল,
বিদ্রোহী মরুয়া, সাহসী মধুকর।
জ্বলবে সহস্র আগুনপাখির নক্ষত্রপথে,
বাউণ্ডুলে ঝড়,
নবাগত পিদিম পিলসুজে,
মহাকালের অন্ধকুমারীর অধর
চুমে, নব দিগন্ত সূচনায়!
সর্বস্বত সংরক্ষিত
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন