জলকাব্য -৯- হতে চেয়েছিল সমুদ্র বুকের অনল
১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাহাড়ের শিশির জলে ভেসে..
বাঁধভাঙা জোয়ার প্লাবিত দুকূল,
থইথই বানে পদ্মা মেঘনা বেয়ে..
সাগর মোহনার মিলন বাসরে..
আমি হতে চেয়েছিলাম..
দুরন্ত ইরাবতীর ডানা।
অজস্র ঝাউবন ফেলে,
যে পথ তোমার সমুদ্র বুকে-
সেই বনের আঁচলে -
হতে চেয়েছি গোধূলির অনুপ্রভা!
হতে চেয়েছি ডুবন্ত সূর্য বিম্ব...
টুপ করে ঝরে যেতে..
তোমার ঐ নীলাভ নীলে।
হতে চেয়ে প্রবালপ্রাচীরে লেপ্টে থাকা
লোহিত সারগাসাম, বাহারি রঙের কোরাল!
যে পরশে বিশুদ্ধতার জল,
তাতে আমি সমুদ্র হতে চেয়েছিলাম,
বাতাসের পরশ ছুঁয়ে ফেনিল ধারাপাত,
ঢেউগোনা জলে ধুয়ে দিতে চেয়েছিলাম-
তোমার রাঙা দুটি চরণ!
বালুকাবেলায় চিকচিক করা খনিজ
নোলক ভূমে, চুমে দিতে চেয়েছি
অতলান্তিক প্রেম বার্তাবহ !
আর এভাবেই,
আমি সমুদ্রমেখলা ওপারের বুকে,
হিমালয় শৈলজ তলে,
এঁকে যেতে হয়েছি ভোরের পাতায় জল।
শ্রান্তির তমসাবৃত্ত ভেঙে...
আবছা চাঁদনী রাত,
অজস্র ঢেউয়ের চিঠি হাতে,
কোন এক একাকী মানবীর জানালায়,
বিরান সমুদ্র বক্ষস্থলে দুফোটা অশ্রুজল-
হতে চেয়েছি শ্রাবণমেঘের ঢল..
হতে চেয়েছি সমুদ্র ঘুর্ণির বল..
ফুটিয়ে দিতে হৃদয়ের পদ্মকোমল!
তাই, উদ্ভাসিতার প্রেম অনিন্দ্য শতদল,
হতে চেয়েছিল সমুদ্র বুকের অনল!
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন