ব্যবচ্ছেদ - ৮ - এই এলোমেলো রাতের মতই
০৩ রা মে, ২০১৭ রাত ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই এলোমেলো রাতের মতই
আমার কবিতাগুলো বড্ড এলোমেলো;
যেন কালবৈশাখীর ফনায় নেচে নেচে ওঠে;
বাধা মানে না; খেমটা ঘুর্নির পাকে
চক্র; কি চক্র!
অন্ধকার, কি অন্ধকার!
বিশ্বাস করো এলিটা, আমি এলোমেলো হতে চাইনি,
তোমার বিশ্বস্ত সূর্যের মত
আমি আরো পুবে যেতে পারতাম আরো পুবে;
দিগন্তরেখা পেরিয়ে; সকল মধুসুখ ডিঙিয়ে;
আলেয়া নয় আরো কাছাকাছি আলোর;
আরো কাছাকাছি তোমার সোনারঙা জলের!
বিশ্বাস করো, এই মেঘের পশ্চিমাংশের
হেলে পড়া সূর্যের মত
আমি ডুবে যেতে চাইনি,
আমি চেয়েছিলাম তোমার ছয়টির ঋতুর সোহাগে
ভেসে চলা একটুকরো মেঘ হতে!
কি করে এমন হলো;
দেখো; কেমন প্রকৃতির ডাকে ঝরে যাই
আমি আজ টুপটাপ জল হয়ে।
দেখো; কেমন নিথর প্রাণের মত
ফোটা ফোটা কিছু জলকনা দল,
জানালার বুকে এলোমেলো বৈশাখের একাকিত্ব পবনবেগ-
অনাহুত ঝাপ্টায় ডানাভাঙা ঘন মেঘ,
অন্ধকার; কি অন্ধকার!
চক্র; কি চক্র!
আর্তনাদ, কি প্রবল আর্তনাদ!
বিজলির চমকে চকিত চাতক!
আর হাহাকার; কি হাহাকার!
সব ঝরে যায়,
এলোমেলো এই রাতের মতই!
সংরক্ষিত
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন