
পবনের তালে তাল মেলানো
মুহূর্ত বিবেচনায় সংক্ষিপ্ত সংলাপ-
ধানের সরু কান্ডের মত নম্রতার তরজমায়
খুব সহজেই নুয়ে পড়ি একই দিকে-তার দিকে..
কার দিকে?
উত্তর নেই, শুধু জানি..
জীবন যেন পদ্মপাতার জলে
অনিশ্চিত খেয়াপার তবুও
কতটুকু পাল্লায় এল কতটুকু গেল
শত আহাজারি মাঝে অনুনাদিত শব্দ মিতালি ....
চাই চাই চাই......
এটা চাই..
ওটা চাই...
বিলাসী আকাশ খসিয়ে নামে রাতের ধ্রুবতারা..
পথিকের পথের বাঁকে থোকায় থোকায় সৌপ্তিক জোনাকি..
স্বার্থ আকে আখেরি পরীর ডানায়..
বুকের গলিতে
সোডিয়ামের সবটুকু ফোটন শুষেও
এ জীবন যথেষ্ট নয় আরো আরো চাই.. আরো আরো..
যৌবতী তারকাপুঞ্জ, মদিরার ঢল..
হিমালয় থেকে আন্দামানের সবটুকু জল..
অকুল তিয়াসা বুকে আরো আরো চাই .. .
সব কিছু লুটেপুটে শিশির ফোটাও খাই....
পবনের গতির পথে যুগান্ত-সুখ জমাই..
ধানের সরু কান্ড হেলে অভিশপ্ত পবন মূর্ছনায়!
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




