
কবিকে দেখেছি শব্দের শামিয়ানা তলে
শব্দের বাদাম চিবুতে..
হালকা শীতের সকাল ছিল সেদিন,
ঘাসের ডগায় শিশিরকনার চাকচিক্য দেখে বেশ নিরুদ্বিগ্ন কবি তনুমন..
প্রসন্ন গুরু কহিলেন "অনুপম বিন্দুবদন; অনুপম ধন,
কঠিন তপে লভিয়াছে মানব, স্নিগ্ধ কাব্য-রতন।"
উপস্থিত সকলে গুরুর চরণ চুমি..
হাততালি, চিৎকার বাহ বাহ
কি উত্তাল কাব্য ক্ষণ...
দিকে দিকে জয়ধ্বনি
স্বার্থক আয়োজন!
কাব্যকলা দিক্ষা লভে
প্রশান্ত মহাসমুদ্র মন!
রংগিলা সাঙ্গ হলে ঘরে ফিরে শিষ্যগন..
পথে তপোবন যজ্ঞভূমি দলে
পাদুকায় স্নিগ্ধ শিশির-বদন...
কাব্যরথী বিদ্যাপতিরা রচে
আহা!! কি কাব্য স্বপন....
জয় জয় শিষ্য মনন....
পাদুকায় শিশির বদন....
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


