
আমি কার আশাতে, ছুটে চলি পথে পথে, যেন কার মায়াতে, বাঁধা পরেছে জীবন যে, কত সুর কল্পনা , কত মিথ্যে প্রলোভন, কষ্টের প্রতিটিক্ষণ , শোনায়, তার আহবান । -পথচলা [আর্টসেল]
আর্টসেল গঠিত হয় ১৯৯৯ এর আগষ্ট এ কিন্তু তারা জনসম্মুক্ষে আত্মপ্রকাশ করে একই সালের নভেম্বরে। এটি দেশের জনপ্রিয় ব্যান্ড গুলোর মধ্যে অন্যতম। আর্টসেল একটি হেভি মেটাল ব্যান্ড। এই বছরের আগষ্টে তারা ১৭ বছর পার করে।
৪ জন স্কুল বন্ধু মিলে প্রতিষ্ঠা করে আর্টসেল। তারা হল এরশাদ, সাজু, লিংকন, সেজান। তারা নিজেরা কোন অ্যালবাম বের করার আগেই অনেক জনপ্রিয় হয়ে ওঠে।
তাদের প্রথম অ্যালবাম বের হয় ২০০২ সালে। অ্যালবামটির নাম হল "অন্য সময়" । অ্যালবামটি অনেক জনপ্রিয়তা পাই। কিন্তু অ্যালবামটি তৈরির সময়ে রূপক ভাইয়া মারা যায়। এজন্য অ্যালবামটি তাকে উৎসর্গ করে দেওয়া হয়। এবং অ্যালবাম এর একটি গান তার নামে দেওয়া হয়। সে ব্যান্ড এর মূল গানলেখক ছিল।
তারা দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করে টানা ৪ বছর পর ২০০৬ সালে । অ্যালবামটির নাম ছিল "অনিকেত প্রান্তর" । এটি ছিল ২০০৬ এ সবথেকে বেশি বিক্রি হওয়া অ্যালবাম। অ্যালবাম এর গানগুলা এককথায় অসাধারণ।
অ্যালবাম এর একটি গান অনিকেত প্রান্তর এর নাম অনুসারে অ্যালবামটির নাম দেওয়া হয়েছে অনিকেত প্রান্তর। এই গানটি ১৬ মিনিট ২০ সেকেন্ড দীর্ঘ । যা অসাধারণ এক অর্থ বহন করে। এই গানটি সম্পর্কে বলা হয়ে থাকে, "যে মেয়ে অনিকেত প্রান্তর শোনে তাকে চোখ বুজে ভালবাসা যায়। "
আর্টসেল তাদের তৃত্বীয় অ্যালবাম প্রকাশ করে ২০১৬ সালের জুন মাসে দীর্ঘ ১০ বছর পরে। যদিও অ্যালবামটি প্রকাশ হবার কথা ছিল ২০১২ সালে কিন্তু সেজান এবং সাজু অস্ট্রেলিয়াতে স্থায়ী হয়ে যাবার ফলে অ্যালবামটি প্রকাশে দেরি হয়। তাদের তৃত্বীয় অ্যালবামটির নাম "অতৃতীয়"।
এছাড়াও তারা অনেক গুলো মিশ্র অ্যালবামে কাজ করেছেন। তার মধ্যে ছাড়পত্র, অনুশীলন, আগন্তুক ১, আগন্তুক ২, আগন্তুক ৩ উল্লেখযোগ্য।
আর্টসেল ঢাকা ছাড়াও দেশের কয়েকটি জেলা এবং ভারত ও অস্ট্রেলিয়ায় লাইভ কনসার্ট করেছে।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




