somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুৎসিত ধর্ম পন্ডিত

১২ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কয়েকদিন আগের ব্যাপার ভুলেই গেছিলাম, আমার বন্ধু তোহা মনে করিয়ে দিলো আজ।
মাত্রই দেশে ধর্ম নিয়ে একটা অনেক বড় বিরোধ সৃষ্টি হয়েছে। কম বেশি প্রায় সবাই জানি।
গত শুক্রবারে ঢাকার বাংলা মটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রে বই আনতে যায় আমি আর তোহা।
নবম তলার ক্যাফেটেরিয়া থেকে লিফটে করে নিচে নামার সময় একজন অল্প চুলের কোট-টাই পরা খাটো মত লোক প্রায় দৌড়ে লিফটে ঢুকলো। আমরা বই নিতে তৃতীয় তলায় যাবো, ভুলে একসাথে দুইটা বাটন এ চাপ পড়ে গেলে তিনি বললেন, "থাক, নামাজ পড়তে যাবো চতুর্থ তলায়।"
আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি, তিনি হঠাৎ বলা শুরু করলেন, " কাফের মালাউন এর বিল্ডিং সব, নামাযের জন্য আলাদা কোনো জায়গা রাখে নি। আব্দুল্লাহ আবু সায়িদ সাহেব এত্তো বড় একটা বিল্ডিং বানালেন, তার মধ্যে নামাজের জন্য একটা জায়গা ছেড়ে দিলে কি হত?? কাফের মালাউন এ ভরে গেছে সব। কিছু হবে না দেশের!!"
আমি আর তোহা অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছি একে অপরের দিকে। সবেমাত্র কলেজে উঠেছি, এখনো তেমন একটা বড় বড় ভাব আসেনি চেহারাতে। যে কেউ দেখে নবম-দশম শ্রেণী ভেবে নিবে।
এই আঙ্কেল এমন সাবলীলভাবে কীভাবে বলে গেলেন কথা গুলা? আমাদের গায়ে কিন্তু লেখা ছিলো না যে আমরা তার দলে কিনা??? আমরা জুব্বা পরিধান করে ছিলাম না যে আমাদের কাছে এইসব কথা অনর্গল বলে যেতে হবে, আর আমরা হ্যা হ্যা করে যাবো। আমরা এতোটা অবাক যে একটা কথাও বের হয়নি মুখ থেকে।
ধর্মকে কুৎসিত করে উপস্থাপন করতে পটু এরা, কলেজে উঠেছি সাম্প্রদায়িক-অসাম্প্রদায়িক কি তা বুঝতে বাকি নেই।
হুম, আমরা এখনো বড় হয়নি, কিন্তু আমাদের চোখে তিনি একজন খুবই নিম্ন চিন্তাধারার কুৎসিত মানুষ।
বাবা-মা তো আমাকে বলেছে, "সবার আগে মানবধর্ম।" কিন্তু তার মাথায় তো আর আমরা এটা ঢুকাতে পারবো না, তিনি নিজেই অনেক জ্ঞানী একজন পন্ডিত। X(
তবে আমার সমবয়সীদের বলতেই পারি,,, " ওই, ওই সবার আগে মানুষ বুঝলি অথবা বুঝলে??? :P "
আমরাই তো একদিন বড় হবো, আমাদের মাথায় এই বিষয়টা ঢুকে গেলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, মারামারি, কাটাকাটি থাকবে না।
কুৎসিত চিন্তা ভাবনার মন্ত্রী ও থাকবে না। আর মরতে হবে না কাউকে ধর্মের নামে। :( :(
আমার খুব চিন্ত হচ্ছে তার সন্তানদেরকে নিয়ে, তাদেরকে তো সাম্প্রদায়িক চিন্তাধারার মানুষ বানিয়ে তুলবে। তারা যদি আবার সুশিক্ষা না পাই, তাহলে তাদের সন্তান গুলা ও সাম্প্রদায়িক হবে।
আমাদের দরকার সুশিক্ষা। তাহলেই মানবতা আসবে, মনুষ্যত্ব আসবে। :) :)
আমাদেরকে আনতে হবে কারণ ভবিষ্যৎ আমরা। আমরাই তো আগামী প্রজন্ম।
হ্যা, দেরি হবে কিন্তু আসবে একদিন, আসতেই হবে।
মানবতার জয় হবেই। B-) B-)
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×