somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোলাপ কলি পাঁপড়ি মেলেছে

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাকিবদের সামনের ফ্ল্যাটে এক ভদ্রলোক উঠেছেন , বড় সরকারী অফিসার । তিনটি মেয়ে তার । বড়টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ে । দারুন অহংকারী । বেশ সুন্দর । লম্বা । গায়ের রঙ ফর্সার খানিক নিচে । করিডোরে বা লিফটে দেখা হলে অতি দ্রুত চোখ নিচু করে ফেলে । পাঁপড়িগুলোই যা দেখা যায় । সাকিব বেশ অবাক হয় ।
সে মেকানিক্যাল ইনজিনিয়ার । একটা মাল্টিন্যাশনাল কোম্পানীতে জব করে । যথেষ্ট হ্যান্ডসাম । ইউনিভার্সিটি জীবনে কয়েকটা মেয়েতো ওকে রীতিমত জ্বালিয়েছে । একজনের সাথে একটু বন্ধুত্ব মত ছিল । প্রেম ট্রেম না । মেয়েটি বেশ ঝোলাঝুলি করেছিল । সাকিবের মন সেই পরিমান গলেনি ।

ওর বাবা রিটায়ার্ড সরকারী অফিসার । তিনি এবং মা অতি যত্নে ছেলের জন্য মেয়ে খুঁজে বেড়াচ্ছেন । মা এ যাবৎ চার পাঁচটা মেয়ের ছবি দেখিয়েছেন । সাকিবের পছন্দই হয়না । মা অবাক হয়ে জানতে চান, ‘ কিরে এত সুন্দর সুন্দর মেয়ে যেন ডানা কাটা পরী , তোর দেখি পছন্দই হয় না ! ’

‘ মা পরী কেন , মানুষ পাওয়া যায় না ?’ সাকিব মায়ের সাথে রসিকতা করল । মা গম্ভীর হয়ে ছেলের দিকে চেয়ে রইলেন । মনে হল উনি অল্প রেগেছেন । বললেন, ‘ তোর এদেশের মেয়ে পছন্দ হবেনা । তোর বাবাকে না হয় ইরান পাঠাই, মন মত মেয়ে খুঁজে নিয়ে আসুক । কি বলিস ?’ মায়ের কথা শুনে আর ভাব সাব দেখে সাকিব হাসল ।
ওই মেয়েগুলো মোটেই কম সুন্দর না । কিন্তু সাকিব তার পছন্দের সাথে মেলাতে পারেনা । ওর ভেতর থেকে অচেনা পছন্দ উঁকি দেয় । অবাক হয়ে লক্ষ্য করল, সামনের বাসার অহংকারী মেয়েটি , ফারিসা নাম, ওর কথা ভাবলে মনটা নরম হয়ে আসে । কি মুশকিল ! মেয়েতো তার দিকে তাকায়ইনা !

সেদিন বিল্ডিংএর গেটে মুখোমুখি হয়ে গেল । চোখাচোখি হবার মূহুর্তে সাকিব মৃদু হাসি ফোটাল মুখে । অবাক কান্ড, মেয়েটি তা গ্রাহ্যই করল না । যথারীতি দৃষ্টি ঘুরিয়ে নিস্পৃহ ভংগিতে হেঁটে চলে গেল । নিদারুন অপমান । সাকিব খুব অপমানিত বোধ করল । এমন আচরনের হেতু কি ? ও নিজেকে কি ভাবে ?

সেদন বসুন্ধরা সিটির গেটে দেখা । ফারিসা দাঁড়িয়ে ছিল। সাকিব ওর পাশে গিয়ে বলল, ‘ ভাল আছেন ?’ ফারিসা চকিতে ওর দিকে এক পলক চাইল বটে , কিন্তু কোন জবাব দিল না । ভেতরে যথেষ্ট রাগ অনুভব করল সাকিব । বলল,’ আপনি এত অহংকারী কেন ?’ ফারিসা জবাব দিলনা।
‘জানেনতো অহংকার পতনের মূল ?’ সাকিব বলল। কিন্তু ফারিসা নীরব ।

বাসায় গিয়ে ড্রেস চেঞ্জ না করেই রকিং চেয়ারে গা এলিয়ে দিল সাকিব । ভাবছিল ফারিসার কথা । এটা কি জাতের মেয়ে আল্লাহ মাবুদ জানেন । বোবা কালা যে নয় তা নিশ্চিত , কারন ওকে সে কিথা বলতে শুনেছে । তাহলে ?

সেদিন বিকেলে বাসায় ফিরছিল সাকিব । গাড়ী থেকে নেমে লিফটের দিকে এগোতেই দেখা গেল ওটার ডোর বন্ধ হয়ে যাচ্ছে । দ্রুত এগিয়ে বাটন চাপল । ভেতরে ফারিসা একা । সাকিবের শিরায় রক্ত প্রবাহের গতি বেড়ে গেল । দ্রুত তার মস্তিষ্কে পরিকল্পনা তৈরী হয়ে গেল । শরীরে কিঞ্চিৎ কম্পন অনুভূত হল । আচমকা ফারিসাকে জড়িয়ে ধরে দীর্ঘ চুমু এঁকে দিল । মেয়েটি প্রচন্ড শক্তি প্রয়োগ করেও নিজেকে মুক্ত করতে পারল না । শেষে ওকে ছেড়ে দিয়ে সাকিব লিফটের ওয়ালে ঠেস দিয়ে দাঁড়াল ।
‘ অসভ্য ছোটলোক জানোয়ার----’ তীব্র রাগে ক্ষোভে ফেটে পড়ল ফারিসা । সাকিব নিশ্চুপ । সে এ কান্ডটি কিভাবে করল - নিজেকে অচেনা মনে হল তার ।
ওই রাতে এক ফোঁটা ঘুম হলনা সাকিবের । এলোমেলো ভাবনা মনকে অস্থির করে তুলল । ও হটাৎ কান্ডটি কেন করে বসল ? এটাকি প্রতশোধ গ্রহনের জন্য ? মনে হচ্ছে তা নয় , সে শুধু ফারিসাকে পছন্দ করে তাই না , বেশ খানিকটা ভালবাসার সৌরভও পাচ্ছে । ফারিসার জন্য খারাপ লাগছে । ওকি খুব বেশি কষ্ট পেয়েছে ?

অনেকদিন ছাদে যাওয়া হয় না । সাকিব সেদিন ছাদে গেল । হেঁটে একদম দক্ষিনে চলে গেল । ফারিসা । রেলিঙএ ঠেস দিয়ে আছে । সাহস সঞ্চয় করে ওর কাছে গিয়ে দাঁড়াল সাকিব । ওকে দেখতে পেল ফারিসা । তবে সরে গেল না । সাকিব আশ্বস্ত হল । বলল, ‘ আমি লজ্জিত । সেদিনের ঘটনার জন্য ক্ষমা চাচ্ছি ।’ ফারিসা ঘুরে দাঁড়াল । বলল,’ আপনার লজ্জা আছে ?’ ফারিসা কথা বলায় সাকিবের মন হালকা হল । বলল, ‘ দেখুন , আমি কিন্তু ক্ষমা চেয়েছি !’
‘ ভাল কথা বলেছেন । ইচ্ছে করে অন্যায় করবেন , ক্ষমা চাইবেন , ব্যস ?’
‘ আচ্ছা ক্ষমা যদি নাই করবেন শাস্তি দিন ।’
‘ শাস্তি যিনি দেবার ঠিকই দিবেন ।’
‘অভিশাপ দিচ্ছেন ?’
ফারিসা কিছু বললনা । সাকিব বলল, ‘ আপনি শাস্তি দিতে চান না ?’
‘ আমি আপনাকে কি শাস্তি দেব ?’
‘ খুঁজে পাচ্ছেন না ? আমি বলে দেব ?’
ফারিসা সপ্রশ্ন অবাক দৃষ্টিতে তাকাল । সাকিব ওর চোখের দিকে চেয়ে বলল, ‘ সারা জীবন পাশে থেকে সেবা করার সুযোগ দাও ।’
‘জ্বি !’
‘হ্যাঁ’
‘ মনে হচ্ছে আসলেই আপনার লজ্জা নেই !’
‘হতে পারে , আমি ভেবে দেখিনি । আর লজ্জাতো নারীর ভূষন ।’
‘ তাই ?’ ফারিসা সামান্য হাসল ।
‘নয়তো ?’ ফারিসাকে হাসতে দেখে সাকিবের আহ্লাদ যেন বেড়ে গেল ।
বেশ কিছু সময় কেটে গেল । দুজনই চুপচাপ । নীরবতা ভাংল ফারিসাই । বলল, ‘ সেদিন খালাম্মা , মানে আপনার মা আমাদের বাসায় এসেছিলেন । অনেক গল্প করলেন । আপনার জন্য নাকি পাত্রী মেলাতে পারছেন না । কাউকেই আপনার পছন্দ হয় না । ব্যাপার কি বলুনতো ?’ এটি সাকিবের জানা ছিলনা । বলল,‘ ব্যাপার পরিষ্কার । যাকে চাই তাকেতো পাইনা । এবার বল শাস্তি ভোগ করে শাপমুক্তির সুযোগ পাচ্ছিতো ?’
ফারিসা কিছু না বলে চলে যেতে শুরু করল । সাকিবও সাথে হেঁটে চলল । বলল, ‘ মাকে তোমার কথা বলছি তাহলে ?’ ফারিসা নিশ্চুপ ।
‘কিছু বলছ না যে ? বলব কিন্তু ?’
ফারিসা কিছু বললনা তবে সাকিবের দিকে চেয়ে সামান্য হাসল। হাসিটি বেশ আশাব্যঞ্জক।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

×