somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিঙ্গাপুরের কমপিটেটিভ এডভানটেজ

৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ ভাষা নির্বাচন ক্ষেত্রে তার প্রজন্মের অন্যান্য নেতাদের থেকে ভিন্ন ছিলেন। দেশটির মাতৃভাষা ছিল ম্যান্ডারিন, মালয় এবং তামিল। সংকীর্ণ জাতীয়তাবাদী অনুভুতি লালন না করে, সংখ্যাগরিষ্ঠদের ভাষা এবং সংস্কৃতি থেকে নিজেকে সরিয়ে নিয়ে একটি সর্বজনীন দেশ গড়ে তুলতে তিনি ও তার সহকর্মীরা একটি সর্বজনীন ভাষা বেছে নেন যা ছিল ইংরাজী।

একেবারে শুরুর দিনগুলো থেকেই লি কুয়ান ইউ শিক্ষা খাতে বিনিয়োগ করেছিলেন। তিনি ধরেই নিয়েছিলেন দেশটির একমাত্র সম্পদ হল জনগন। জনগনকে শিক্ষার আলোতে আলোকিত করার নীতি মেনে চলেছেন শেষদিন পর্যন্ত। লি কুয়ান ইউ ব্রিটিশ কলনিয়াল থেকে উত্তরাধিকারি সূত্রে প্রাপ্ত শক্ত ভিত্তি পুরাদমে কাজে লাগিয়েছেন। ১৯৬৫ সালে সিঙ্গাপুর যখন মালয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়, তিনি মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমে ব্রিটিশদের ও-লেভেল এবং এ-লেভেল মডেল অনুসরন করার নির্দেশ দেন তার শিক্ষা অধিদপ্তরকে। প্রাধান্য দেয়া হয়েছিলো বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে।

সিঙ্গাপুরের প্রাইমারী এবং সেকেন্ডারী শিক্ষা ব্যবস্থা বিশ্বের সেরা দেশগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে বিশ্বের শীর্ষ ৭৫ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুইটি সিঙ্গাপুরে অবস্থিত যদিও দেশটির জন সংখ্যা মাত্র পাঁচ মিলিয়ন। অন্যান্য অনেক দেশে ডিগ্রিধারী অনেক কিন্তু সিঙ্গাপুরে প্রত্যেকটি ডিগ্রিধারী প্রকৃত শিক্ষায় শিক্ষিত। ১৯৭৭ সালে লি কুয়ান ইউ একটি বক্তৃতায় বলেছিলেন "শিক্ষিত মানুষ বলতে আমি বুঝি যে জ্ঞান অর্জন করতে চায় এবং কখনোই জ্ঞান অর্জন বন্ধ করে না।"

সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থা এমন ভাবে পরিচালিত যা প্রতিভাবানদের দ্রুত শনাক্ত করে এবং সঠিক ভাবে গড়ে তুলতে সাহায্য করে। শিক্ষার্থীদের সরকারি বৃত্তিতে প্রতি একবছর পড়ালেখা করার জন্য বাধ্যতামূলক দুই বছর পাবলিক সেক্টরে কাজ করতে হয়। শীর্ষ শিক্ষকদের অতিরিক্ত শর্তাবলী ছাড়াই নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় এবং শিক্ষা মন্ত্রণালয় ও স্কুল প্রশাসনে নীতি নির্ধারন করাতে সংযুক্ত করা হয়।

সিঙ্গাপুর স্বাধীনতা পায় ১৯৬৫ সালে। তখন দেশটি বেকারত্বে জর্জরিত ছিল। অর্থনৈতিক ভাবে ছিল অনুন্নত। ছিল না কোন প্রাকৃতিক সম্পদ। লি কুয়ান ইউ এর সরকার বিনিয়োগ করে মানব সম্পদে। প্রাথমিক স্কুল থেকেই পেশা ভিত্তিক শিক্ষা দান শুরু হয়। ১৯৭৯ সালে দেশটি মানব সম্পদে স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়। শক্তিশালী মানব সম্পদ থাকার কারনে অর্থনৈতিক উন্নতি হতে থাকে অতি দ্রুত। ১৯৯০ সালে জ্ঞানভিত্তিক অর্থনীতির জন্য জ্ঞান-শ্রমিক তৈরি করার দিকে মনোযোগ দেয়া হয়। এর ফলে পরবর্তী প্রজন্ম হয়ে উঠে সৃজনশীল চিন্তার অধিকারী।

শিক্ষকদের সঠিক মান নিশ্চিত করাকে সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থার সাফল্যের সবচেয়ে বড় কারণ হিসেবে উল্লেখ করা যায়। উচ্চ বিদ্যালয় ও স্নাতক ডিগ্রীতে একাডেমিক ভাবে উপরের এক তৃতীয়াংশ শিক্ষক প্রার্থীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগ দেয়া হয় এবং শিক্ষক হিসেবে প্রশিক্ষণের সময় সর্ম্পূন বেতন দেয়া হয় যা যে কোন ডাক্তার বা সরকারী চাকুরীজীবীর চেয়ে বেশী।

আসে পাশের দেশগুলো চালাচ্ছে দক্ষ, শিক্ষিত মানুষ। কিন্তু সিঙ্গাপুর অনেক আগেই ‘দক্ষ’ ও ‘শিক্ষিত’ নিশ্চিত করেছে। এখন সিঙ্গাপুরের সরকার এবং ব্যবসা বানিজ্য চালাচ্ছে একদল সৃজনশীল মানুষ। আর তৈরি করছে চিন্তাশীল কর্মী বাহিনী যাতে পরের শতাব্দীতেও তাদের কমপিটেটিভ এডভানটেজ বজায় থাকে।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×