somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহমেদ শরিফ সাদিকের স্বপ্ন পূরণ

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

...বি এ এফ শাহীন স্কুলে ক্লাস নাইনে এসে যখন ভর্তি হলাম তখন এডমিন থেকে আমাকে আর্টসে ভর্তি করিয়ে দিল। কারন, সাইন্স-এ ছিল ৮০ জনের উপরে ছাত্র-ছাত্রী, আর আর্টসে আমি সহ মাত্র ১৭ জন। আহমেদ শরিফ সাদিক নামে সাইন্সের এক ছেলে একদিন আমাকে বলে “দোস্ত আর্টস ডিপার্টমেন্টতো বন্ধ হয়ে যাচ্ছে। তুই কি করবি তখন?”এই শুনে আমি স্তম্ভিত। ব্যাপারটা শেয়ার করলাম দুই বন্ধুর সাথে। তিন জন মিলে শরিফকে চার্জ করলাম। শরিফ বলে, “শোন, আমার বাবা এয়ারফোর্সে, আমি ভেতরের খবর জানি। এ বছর আর আর্টস থাকবে না। তোদের এক বছর গ্যাপ যাবে।” আমরা তিনজন ভয় পেয়ে গেলাম। মুখ শুকনা করে ঘুরতে লাগলাম। পরে ক্লাস টিচার আছির উদ্দিন স্যারকে যেয়ে জিজ্ঞাস করলাম। উনি বললেন, “কোন পাগলে তোমাদের বলছে এই কথা?” আমরা ঠিক করলাম শরিফ সাদিককে কঠিন মাইর লাগাবো। মাইর দিতে গেছি; ও বলে “দোস্ত, তোরা যেন সাইন্সে চলে আসিস এজন্য চাপা মারছি।”

তো এই হল আহমেদ শরিফ সাদিক। সে একটা আপাদমস্তক বিজ্ঞান-মনস্ক মানুষ। এখনো বিজ্ঞানের ঘোরে আছে। সুযোগ পেলেই বিজ্ঞান নিয়ে নাড়াচারা করে। প্যারালাল ইউনিভার্স নিয়ে, গ্র্যাভিটি নিয়ে, স্পেসটাইম নিয়ে, ফোর ডাইমেনশনাল ওয়ার্ল্ড নিয়ে চিন্তা করে, লেখালেখি করে, ফেসবুকে পোষ্ট দেয়। এই শরিফ সাদিক বাংলাদেশের সর্বপ্রথম সাইন্স ফিকশন কনভেনশন অর্গানাইজ করতে যাচ্ছে সেপ্টেম্বরের ৩ থেকে ৫ পর্যন্ত। তার এই প্রদর্শনীতে মার্ভেল এবং ডিসি পাবলিকেশনের সব সুপারহিরোরা থাকবে। থাকবে ইটি, থাকবে ব্যাটম্যানের উরাধুরা মোটরসাইকেল, বিজ্ঞান-মনস্করা যাকে ব্যাটপড বলে। থাকবে রোবোট, থাকবে স্টারট্রেক এর নভোচারীরা।একটা বুথও নাকি থাকবে, যেখানে বিল গেটস্ এবং স্টিভ জবস্ এর সাথে কথা বলা যাবে, ঝগড়া করা যাবে।

আহমেদ শরিফ সাদিক ওর সবটুকু পরিশ্রম ঢেলে দিয়েছে এই সাইন্স ফিকশন কনভেনশনের পেছনে। ওর সপ্ন বাংলাদেশে একটি নতুন ধারা তৈরী করা।ওর সপ্ন এই প্রজন্মকে আরও বেশী বিজ্ঞান-মনস্ক করে তোলা। আমি আর্টসের ছাত্র, আমি বুঝি কলা! আর কাঁঠাল। তবু আমি উদগ্রিব হয়ে বসে আছি এই সাইন্স ফিকশন কনভেনশনের জন্য। আমি আহমেদ শরিফ সাদিক এর স্বপ্ন পুরনের অংশ হতে চাই।

এখানে সেই সাইন্স ফিকশন কনভেনশনের ফেইসবুক পেইজ তা শেয়ার করলাম - Science-Fiction Convention। আমার মতো যারা ইটি, ব্যাটম্যান বা স্টারট্রেক এর নভোচারীদের সাথে দেখা করতে চান, তারা ঢু দিতে পারেন গুলশান ১ এর Emmanuelle’s Banquet Hall ৩ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ৪ ও ৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

×