somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবতার আগে রাজনীতি এবং মনুষ্যত্ব রক্ষার আগে পররাষ্ট্রনীতি

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

..সিরীয়ায় চার বছর ধরে গৃহযুদ্ধ চলছে। এ গৃহযুদ্ধে এখন পর্যন্ত ২২০,০০০ মানুষ নিহত হয়েছে যার অর্ধেকই বেসামরিক জনগন। সহিংসতা থেকে বাচতে চল্লিশ লাখেরও বেশি সিরীয়ান শরণার্থী তুরস্ক, লেবানন, জর্ডান ও ইরাকসহ প্রতিবেশী দেশেগুলোতে পালিয়ে গেছে। তাদের কারো কারো শেষ গন্তব্য ককেশাস, পারস্য উপসাগর, উত্তর আফ্রিকা বা ইউরোপ। শরণার্থীদের প্রধান গেটওয়ে তুরস্ক। কিন্তু তুরস্ক দীর্ঘ দিন বসবাস করার মত কোন দেশ নয়। সিরিয়ানদের এখানে কাজ করার অধিকার নেই। লেবানন ও জর্ডানের পরিস্থিতিও একই রকম। তাই সুন্দর ভবিষ্যতের আশায় হাজার হাজার শরণার্থী ভূমধ্য সাগর পাড়ি দিয়ে গ্রীস হয়ে ইউরোপ যাচ্ছে যদিও সেখানের পরিস্থিতিও নাজুক।

বর্তমানের ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে বালকান পাড়ি দিয়ে সিরীয়রা ইউরোপে ঢুকতে শুরু করার পর। ২০১৪ সালের গ্রীষ্মে কিছু সিরীয় প্রথম ইউরোপে যাওয়ার বালকান যাত্রা পথটি খুঁজে পায়।তারা জানায় তাদের পরিচিতদের, পরিচিতরা জানায় তাদের পরিচিতদের। এই পথে শরণার্থীদের সংখ্যা জ্যমেতিক হারে বেড়ে যায় যখন ফেইসবুকে গ্রুপ তৈরীর মাধ্যমে আরও মানুষকে জানানো হয়।

বেশ কিছু উপসাগরীয়আরব দেশ বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশগুলোর মধ্যে অন্যতম। কিন্তু তারা সিরিয়ার শরণার্থীদের ঢুকতে দিচ্ছে না। এইসব ধনীদেশ প্রতিবেশীদের প্রতি ন্যূনতম সহমর্মিতা না দেখিয়ে বেহায়া উটপাখির মতো বালিতে মুখ গুজে রয়েছে।বরঞ্চ এগিয়ে এসেছে মধ্য আয়ের দেশগুলো। উদাহরণস্বরূপ, জর্ডান যার বার্ষিক মাথাপিছু আয় ১১,০০০ ডলার এবং তুরস্ক যার মাথা পিছু আয় ২্‌০০০ ডলার, এখন পর্যন্ত ২৬,৩০,০০০ জন শরণার্থী গ্রহণ করেছে কিন্তু কাতার যার বার্ষিক মাথাপিছু আয় ১,৪৩,০০০ ডলার,কুয়েত যার আয় ৭১০০০ ডলার, সৌদি আরব যার আয় ৫২,০০০ ডলার, এরা কোন শরণার্থী গ্রহণ করেনি। বরঞ্চ কাতার এবং সৌদি আরব আড়াল থেকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিদ্রোহকারীদের অর্থের যোগান দিয়ে গৃহযুদ্ধকে উস্কে দিচ্ছে। যে মুসলিম উম্মাহ্ বা ভাতৃত্ববোধের কথা বা ইসলামের কথা উচ্চারিত হয় আরব নেতা ও শাসকদের মুখে, সেসব তারা নিজেরা আদৌ বিশ্বাস করেন না তা আর একবার প্রমানিত হলো। আরব দেশগুলোতে মূলত ভাতৃত্ববোধও নেই, ইসলামও নেই, মানবতাও নেই।

ইউরোপের ধনীদেশগুলোও অনেকদিন কাল ক্ষেপন করেছে। এই সমস্যা এড়াতে চেয়েছে। কিন্তু শেষে তাদের ঘাড়েই এসে পরেছে এই সমস্যা। ৬,০০,০০০ জনের বেশি শরণার্থী এই বছর ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করেছে যা ২০১৪ সালের তুলনায় দ্বিগুন। এর মধ্যে সিরিয়া ছাড়াও ইরাক ও আফগানিস্তানের মানুষ রয়েছে। শরণার্থীদের আশ্রয় দিতে ইউরোপীয় ইউনিয়ন সংস্থাভুক্ত দেশগুলোর জন্য কোটা নির্ধারণ করে দিচ্ছে। এর ফলে এখানে ঠাই হবে ১ লাখ ৬০ হাজার শরণার্থীর।এই সংখ্যা বেশ বড় মনে হলেও তুরস্ক,লেবানন ও জর্ডানের তুলনায় কিছুই না।ইউএনএইচসিআর এর হিসেব অনুযায়ী ২৫ আগস্ট পর্যন্ত তুরস্কে নিবন্ধিত সিরিয়ার শরণার্থীর সংখ্যা প্রায় বিশ লাখ৷সিরিয়ার আরেক প্রতিবেশী দেশ লেবাননে অবস্থান করছে এগারো লাখ৷ আর জর্ডানে আছে ছয় লাখের বেশি সিরীয় শরণার্থী৷

শরণার্থী গ্রহনে ধনী দেশগুলোর নির্লিপ্ততা ইঙ্গিত দেয় যে এই কালে মানবতার আগে আসে রাজনীতি, মনুষ্যত্ব রক্ষার আগে আসে পররাষ্ট্রনীতি।

জয় হোক রাজনীতির, জয় হোক পররাষ্ট্রনীতি। ধুকতে থাকুক মানবতা, মরতে থাকুক মনুষ্যত্ব।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×