জনাব আসিফ মহিউদ্দিন এন্ড গং, আপনারা কোথায়? যুদ্ধ বাধিয়ে কোথায় পালালেন? নাস্তিকতা প্রতিষ্ঠার জেহাদ কি শেষ হয়ে গেল? এখন বলছেন এসব নাকি মিথ্যা। জামাতিরা নাকি আপনাদের নাম ব্যবহার করে নাস্তিকতা প্রচার করেছে। আসলেই কি তাই? একজন ব্লগার হিসাবে বুকে হাত দিয়ে আমরা কি বলতে পারবো আপনি এবং আপনার সহযোদ্ধারা এসব নিয়ে মাতামাতি করেননি? দিনকে রাত বানিয়ে ১.২ বিলিয়ন মানুষের বিশ্বাস নিয়ে ঠাট্টা করেছেন, কুৎসিত কাহিনী বানিয়ে আনন্দ নিয়েছেন, যারা প্রতিবাদ করেছে তাদের উপর উল্লাসে ঝাপিয়ে পরেছেন। নিজের বিশ্বাসের উপর আস্থা থাকলে অস্বীকার করবেন কেন? সামনে আসুন, বুক ফুলিয়ে স্বীকার করুন, ’হ্যা, আমরা নাস্তিক, ইসলাম ধর্ম নিয়ে বিকৃত আনন্দ আমাদের বিনোদন। আমার কথাই ধরুন, আমিও নাস্তিক। আসমান দুভাগ করে ঐশ্বরিক কোন শক্তিকে সামনে দাঁড় করালেও আমি বিশ্বাস করবোনা এ আমাদের সৃষ্টিকর্তা। এ বিশ্বাস ব্লগ দুনিয়ার অপব্যবহারের ভাগারে জন্ম নেয়নি, জন্ম নিয়েছে সমাজের কঠিন ধর্মীয় অনুশাসনে। বিশ্বাস আর অবিশ্বাস বলেন, এ একান্তই আমার। ব্যক্তিগত পছন্দ অন্যেকে হজম করানো আমার জন্য জরুরি ছিলনা। আপনাদের জন্য ছিল। কলমে বিকৃত বিনোদন আর হাতে স্তলিচনাইয়ার বোতল নিয়ে ভেবেছিলেন পৃথিবীটা এখানেই শেষ। আশাকরি এতদিনে বুঝে গেছেন আসলে তা নয়। গ্রাম-গঞ্জ হতে যে তথ্য পাচ্ছি তাতে দেখা যায় আপনাদের অনেকের ব্লগ হ্যান্ডবিল বানিয়ে বিলি করছে মসজিদ মাদ্রাসায়। মানুষ ফুঁসছে। দেশের ৯০ ভাগ জনগণই জানেনা ব্লগ কি এবং কেন। অত্যন্ত কৌশলে তাদের মগজে ঢুকানো হচ্ছে ব্লগ মানে ধর্ম নিয়ে বিটলামি। রাস্তাটা আপনারাই পিচ্ছিল করেছেন। আমরা যারা সামান্য ব্লগার তাদের জন্যও তৈরী করেছেন মৃত্যুফাঁদ। সরকার আপনাদের গানম্যান দিচ্ছে পাহাড়ার জন্যে। স্বাভাবিক প্রশ্ন, আমাদের কি হবে? কে দেবে আমাদের নিরাপত্তা?
সভ্যতার দাবাখেলা-ইতিহাস
ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।