পাহাড়কে খুব কাছ থেকে দেখেছিলাম দার্জিলিং গিয়ে আর সাগরের সাথে প্রথম পরিচয় দিঘায়। কিন্তু পাহাড় আর সাগরের আলিঙ্গন যে কি অপূর্ব হতে পারে তা দেখলাম প্রথমবারের মত কক্সবাজার গিয়ে। ভাবছেন পাগল নাকি বুড়ো বয়সে কক্সবাজার! আসলেই তাই। প্রথম গিয়েছিলাম সেই কবে বাপি আর মায়ের কোলে চড়ে – আজ তার অনেককিছুই মনে পড়ে না। তাই মাত্র ঘুরে আসা কক্সবাজার আর সেন্ট মার্টিন্স এমন মুগ্ধতায় জড়িয়ে ফেলেছে - কেন যেন তাদের ভুলতেই পারছি না।
ভাবছেন ব্লগ লিখতে বসেছি – তাই না? ব্লগ লেখা ছুটে গেছে সেই কবেই জীবিকার তাগিদে। আমি তাই ব্লগ লিখার ব্যর্থ চেষ্টাও করিনা আজকাল। আর নিজের ক্ষুদ্র ভাষাজ্ঞান নিয়ে এই অসহ্য রকরম সৌন্দর্যের বর্নণা দিতেও চাই না। শুধু আমার সম্প্রতি ঘুরে আসা কক্সবাজার আর দারুচিনি দ্বীপের কিছু ছবি আপলোড করে দিচ্ছি এবং সেই সাথে ছোট্ট একটা অনুরোধ – যারা এখনও কক্সবাজার বা দারুচিনি দ্বীপ খ্যাত সেন্ট মার্টিন্স দেখেননি এই আসছে শীতে ঘুরে আসুন আর প্লিজ নিচের লিঙ্কে গিয়ে কক্সবাজারকে ভোট দিতে ভুলবেন না যেন।
প্রাকৃতিক সপ্তম আশ্চর্য
হিমছড়ির পথে, কক্সবাজার, বাংলাদেশ
ইনানি বিচ, কক্সবাজার, বাংলাদেশ
কক্সবাজার সমুদ্রসৈকত, বাংলাদেশ
সেন্ট মার্টিন্স, বাংলাদেশ
সেন্ট মার্টিন্স, বাংলাদেশ
টেকনাফ, বাংলাদেশ
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




