somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আসিফ শাহনেওয়াজ তুষার
আমি সাধারনের মাঝে অসাধারণ খুজেঁ বেড়াই। হেয়ালি একটা জিনিসের মাঝেও শিক্ষনীয় কিছু খোজার চেষ্টা থাকে । জানিনা কতটা পারি, তবে চেষ্টা করে যাই অবিরাম।

দলকানার কিছু বাস্তব উদাহারন

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তিনটি উদাহারন দেবো। প্রতিটি আজকেই ঘটেছেঃ

১# আজ ফেসবুকে আমি একটা ছবি শেয়ার করেছিলাম। ছবিটি হলোঃ



এখানে একজন কমেন্ট করেছেন, "বলদ একটা। ধর্মঘট কি সরকার করেছে? দুর্ঘটনার জন্য শাস্তি মৃত্যুদন্ড, এই আইন করার দাবি করেছিল কে? দাবি মেনে নিয়ে আইন পাশ করেছে কে? "দেশ চলছে মাখনের মতো"-এখন এই প্রশ্ন কেন? যতসব অবান্তর কথাবার্তা। বউ-জামাই ঝগড়া, দায়ী কে?- সরকার। ভাইয়ে ভাইয়ে ঝগড়া, দায়ি কে?-সরকার। রাস্তায় কলার ছিলকা ফেলছে, একজন পা পিছলে গাড়ির তলে, দায়ি কে?- সরকার। বিষয়টা কি এমন?"

অথচ আমি কিন্তু আমার স্ট্যাটাসের কোথায়ও সরকারের নামই নেইনি। গ্রাম্য ভাষায় একটা কথা রয়েছে, "কানার মনে মনেই জানা" অথবা, " যার মনে যা, লাফ দিয়া উঠে তা।" এখানে ঘটনাটি কি সেরকমই ঘটেনাই?


২# আওয়ামীলীগের একজন উঠতি বয়সী নেতা কিছুদিন আগে অন্য গ্রুপের অনুসারী যুবলীগ সভাপতির কুকীর্তি ফাস করে স্ট্যাটাস দিয়েছে। সেটা ভাইরাল হয়ে পত্রিকা পর্যন্ত গড়িয়েছে। আজ সে স্ট্যাটাস দিয়েছেঃ



সেখানে আমি কমেন্ট করেছি, "সামান্য স্বার্থে নিজের দলকেই সারাদেশের মানুষের কাছে ছোট করলেন...
এই মাথা নিয়ে রাজনীতি করবেন ভাই?"

এই কথা বলার পরে আর যায় কোথায়? উনি আমাকে একবার বিএনপি বানায়, একবার এতিমের টাকা মেরে খাওয়ার উদাহারন টানে, আবার ভদ্রতা ভুলে নাম ধরে ডাকা কিংবা তুমি বলে সম্বোধন করা শুরু করে ।


৩# উপজেলা জাতীয় পার্টির হাই প্রোফাইল নেতা আজ আক্ষেপ করে স্ট্যাটাস দিয়েছেন যার সারাংশ এরকম, " জাতীয় পার্টিকে নাকি নির্বাচনের সময় বক্তৃতা দেওয়ানো ছাড়া অন্য কোন কাজ দেওয়া হয়না। সরকারি কোন সভা সেমিনার কিংবা কমিটিতেও রাখা হয়না । সুতরাং এবার শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরিকে বাদ দিয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতিকে মহাজোট থেকে মনোনয়ন দেওয়া হোক ।"

আমি সেখানে কমেন্ট করলাম, "ভাই, মতিয়া চৌধুরির মতো মন্ত্রীকে বাদ দিয়ে একটা উপজেলার জাতীয় পার্টির নেতাকে মনোনয়ন দিবে!!!! চাওয়াটা বেশি হয়ে গেলনা?"

উনি বললেন, "আমার দল তো চাইতেই পারে "

আমি বললাম, " চাওয়ার তো একটা লিমিট থাকতে হয় ভাই । আপনি যা চেয়েছেন সেটা চাওয়া, আর নালিতাবাড়ীতে সমুদ্রবন্দর চাওয়া তো একই কথা ।"

আরও কিছু বলার পরে উনি আমার যুক্তিযুক্ত কমেন্ট গুলো ডিলিট করে শুধু সফট কিছু কমেন্ট রেখে দিলেন ।




এইসব মানুষ সমাজে বাড়ছে জন্যই দেশটা ধিরে ধিরে নৈতিকতার দিক দিয়ে নিম্নগামী হচ্ছে । এদের কাছে উদাত্ত আহবান থাকবে, এভাবে দলকানা না হয়ে একটু "দেশকানা" হওয়ার চেষ্টা করুণ। ভালোকে ভালো এবং মন্দকে মন্দ বলতে শিখুন ।

আসুন, আমরা "দেশকানা" হই।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×