somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিত্রনাট্য

২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিশির ঝরিল
সৈয়দপুরের একটি সত্য ঘটনা অবলম্বনে।
চিত্রনাট্যঃ মোঃ আবদুল আউয়াল জয়।
দৃশ্য ১
দিন, দুপুর/ জীর্নশির্ন বাড়ি
ক)আউটডোর।

ডিজলভ ইন।
একই ফ্রেমেঃ দুটো জমজ বাচ্চা (বয়স ৯/১০মাস ) গগন বিদারি চিৎকার করছে। পাশে খোলা উনুন জ্বলছে।
(ডিজলভ টু)
খ)ইনডোর।
একজন অসুস্থ মানুষ (বাচ্চার বাবা) বিছানায় শুয়ে আছে। নেপথ্যে বাচ্চা দুটোর গগন বিদারি চিৎকার।
(ডিজলভ টু)
দৃশ্য ২
দিন/ পুকুর ঘাট

(পুকুরে নেমে ক্যামেরা ধরা হবে)একই ফ্রেমেঃ এক মহিলা পুকুর ঘাটে বাসন ধুচ্ছে।বাচ্চার মা পিছনে পুকুরের পাড়ে দাঁড়িয়ে।
বাচ্চার মা(কাঁদো কাঁদো)ঃ আমারে একমুঠ চাউল দিবা বুবু.. ?
মহিলাঃ (না তাকিয়ে) আর কত?
(ডিজলভ টু)
দৃশ্য ৩
দিন/ কাঁচা সরু রাস্তা

ক্যামেরা স্থীরঃ বাচ্চার মা হেঁটে আসছে। কাপড়ে পেঁচানো চাউল পুটুলির মত ধরে আসছে।
বিপরীত দিক থেকে এসে একজন রাস্তা আটকে দাঁড়ায়। আমরা লেকটিকে পিছন থেকে দেখব।
বাচ্চার মা ঘাবড়ে দাঁড়িয়ে পড়ে।
লোকটি এগিয়ে গিয়ে বাচ্চার মাকে কিছু বলে শোনা যাবে না।

বাচ্চার মাঃ(চিৎকার)না..
লোকটিকে পাশ কাটিয়ে বাচ্চার মা দ্রুত ফ্রেম আউট হয়।

লোকটি ঘুরে পিছনে তাকায়।
লোকটিঃ (জোর গলায়) এক হাজার..
বাচ্চার মাঃ (নেপথ্যে) না.. (চিৎকার)
(ডিজলভ টু)
দৃশ ৪
দিন, দুপুর/ জীর্নশির্ন বাড়ি

বাচ্চার মা রান্নাা করছে। বাচ্চা দুটো পাশে কাঁদছে।

লোকটি এসে দাঁড়ায়।
মহিলা চুলা থেকে জ্বলন্ত খড়ি নিয়ে হিংস্রচোখে উঠে দাঁড়ায়।
লোকটি দু আঙুল তুলে দেখায়।

মহিলার হাত থেকে খড়ি খসে পড়ে।
(ডিজলভ টু)

দৃশ্য ৫
দিন/ কাঁচা সরু রাস্তা

লোকটি দুইকোলে দুটো বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। আমরা লেকটিকে পিছন থেকে দেখব।
বাচ্চা দুটো চিৎকার করছে।
(ডিজলভ টু)
দৃশ ৬
দিন/ ডিসপেনসারি

বাচ্চার মা ওষুধের দোকানদারকে প্রেসক্রিপশন দেয়।
বাচার মা শূন্যের দিকে তাকায়। চেহারা অভিব্যাক্তিহীন।
(ডিজলভ টু)
দৃশ্য ৭
দিন/ বাজার

বাচ্চার মা চাউল কিনছে। দোকানদার চাল মাপছে। বাচ্চার মা হঠাৎ শব্দ করে ডুকরে ওঠে। করুন মিউজিক শুরু ।নিঃশব্দ কান্না। চোখ দিয়ে পানি গড়াবে।
(ডিজলভ টু)
দৃশ্য ৮
দিন/ বারান্দা

বাচ্চার মা উপুর হয়ে কাঁদতে থাকে। পিঠ থেকে কাপড় খসে গেছে।

বাচ্চারঃ ..আমার বুকের ধন..আমার দুই নয়ন.. ..
(ডিজলভ টু)
শেষ

৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×