somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রাজিল-ইংল্যান্ড ম্যাচ ১-১ গোলে ড্র

০২ রা জুন, ২০০৭ ভোর ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদল নান্দনিকতার পূজারী। জয় পেতে হবে কিন্তু সেখানে থাকতে হবে শিল্পের ছোয়া। অন্যদলের যে কোন কিছুর বিনিময়ে জয়টা তুলে নিলেই হলো। সাম্বার দেশ ব্রাজিল আর পাওয়ার ফুটবলের দেশ ইংল্যান্ডের মধ্যেকার প্রীতিম্যাচের মধ্য দিয়ে গতকাল নিউ ওয়েম্বলিতে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো। কাগজে কলমে প্রীতি ম্যাচ হলেও আড়ালে কিন্তু দু’দলই এক হাত দেখে নেয়ার চেষ্টায় কমতি করেনি। যদিও শেষ পর্যন্ত ম্যাচটা ১-১ গোলে ড্র'য়ের মাধ্যমে প্রীতিময়ই হয়েই রইলো।
আগামী মাসেই শুরু হচ্ছে কোপা আমেরিকা ফুটবল। আর তাই ব্রাজিলের জন্য ম্যাচটা ছিলো নিজেদের পরখ করে নেয়ার। অন্যদিকে ইংল্যান্ডের হিসেব অন্যরকম। ২০০২ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে বিদায় নেয়া ইংলিশদের ল্য ছিলো হিসেবটা চুকিয়ে দেয়া। কিন্তু সেরকম কিছু না হলেও গতকাল তাদের পারফরমেন্সের ঝলকে মলিন মনে হয়েছে প্রতিপকে। যদিও শুরুটা ছিলো নান্দনিক ফুটবলের ঝলক দিয়ে। ম্যাচ শুরুর ছয় মিনিটের মাথায় মধ্যমাঠ থেকে পাওয়া বল নিয়ে ব্রাজিলিয়ান স্ট্রাইকার কাকা ডি-বক্সের ভেতর ঢুকেই পড়েছিলেন। ভাগ্যিস সেটা রুখে দিয়েছিলেন ইংলিশ দূর্গরী রবিনসন। এরপর প্রথমার্ধের বেশী সময়ই বলের সখ্যতা ছিলো ইংলিশ সীমানার সাথে। আর তাই ব্রাজিলিয়ানদের আক্রমণে বারবার কেঁপে উঠেছে ইংলিশদের প্রতিরার দেয়াল। যদিও সেই আক্রমণগুলো আলোর মুখ দেখেনি রবিনসনের দতায়। প্রথমার্ধ শেষ হয় গোল ছাড়াই।
দ্বিতীয়ার্ধে যেন আরেক ইংল্যান্ডের আবির্ভাব হয়। তাদের মুহুমুহু আক্রমণের মুখে আস্তে আস্তে ব্রাজিল হারাতে শুরু করে তাদের ছন্দময় কৃতিত্ব। সময়ের সাথে পাল্লা দিয়ে ইংলিশরা মাঠের নিয়ন্ত্রণ নিতে শুরু করে। খেলার পনের মিনিটের মাথায় ডি-বক্সের কাছ থেকে ডিগোর জোরালো শর্ট কর্ণারের বিনিময়ে রুখে দেন ব্রাজিলের গোলরক। ব্যাকহামের করা কর্ণার শর্ট জটলা সৃষ্টি করলে সেখান থেকে বল আবারও ব্যাকহামের কাছে পাঠিয়ে দেন ওয়েঙ্গার। বল পেয়ে দ্রুতগতিতে ব্রাজিলের বিপদসীমায় ঢুকে পড়েন ব্যাকহাম। কিন্তু সেই চেষ্টাকে আলোর মুখ দেখতে দেননি আন্দ্রিয়ানো। খেলার ২১ মিনিটে ফ্রি-কিক পায় ইংল্যান্ড। মধ্যমাঠ থেকে সাবেক অধিনায়ক ব্যাকহামের মাপা শর্ট থেকে হেডে গোল করেন বর্তমান অধিনায়ক জন টেরি। স্বাগতিকরা এগিয়ে যায় ১-০ তে। দ্বিতীয়ার্ধের ২৯ মিনিটের সময় নিজের প্রত্যাবর্তনকে বর্ণময় করে মাঠ ছাড়েন সাবেক ইংলিশ অধিনায়ক ডেভিড বেকহ্যাম। দ্বিতীয়ার্ধের ৩৬ মিনিটের মাথায় কাকার আলতো শর্ট রবিনহোকে পরাস্ত করলে খালি গোলপোস্টে বল পেয়ে পা লাগাতে পারেননি রোনালদিনহো। দ্বিতীয়ার্ধের পুরো সময় জুড়ে ইংল্যান্ড মাঠের নিয়ন্ত্রণ নিলেও খেলার শেষ মিনিটে আন্দ্রিয়ানোর বাড়িয়ে দেয়া বল নিয়ে ডি-বক্সের ভেতর ঢুকে পড়া রোনালদিনহোর কাছ থেকে পাওয়া বলে গোল করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের লজ্জা থেকে বাঁচান ডিয়েগো।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০০৭ সকাল ৭:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ শুধু আমরাই নেই আর আগের মত

লিখেছেন ইসিয়াক, ২৭ শে জুন, ২০২৬ রাত ১১:০০




স্যোশাল মিডিয়ায় তুমি এখন জনপ্রিয় ফুড ব্লগার
এই আমি ছোট্ট শহরের সামান্য কানাই মাস্টার।

তোমার আছে বাড়ি, আছে গাড়ি বেড়াচ্ছো খাচ্ছো দেদার
আর এদিকে টিকে থাকবার, নিরন্তর প্রচেষ্টা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

×