_আমার মেয়ে ধর্ষিত হবে_
ইয়াসির রাফা।
আমার মেয়ে ধর্ষিত হবে।
আমার মেয়ে লাঞ্ছিত হবে।
আমি চাই বা না চাই।
আমার মেয়ে যেদিন ভূমিষ্ঠ হবে
সেইদিনই আমার মেয়ে ধর্ষিত হবে।
আমার মেয়ে বাবার কোলে যাওয়ার আগেই গগন বিদারী চিৎকার দিবে।
আমার মেয়ে ধর্ষিত শহরে জন্ম নেয়ার আগেই ধর্ষিত হবে।
আমি চাই বা না চাই।
তাদের মেয়ের ধর্ষণের সময় বাঁচাতে যাই নি।
তাদের মেয়ের বিচারের জন্য রাস্তায় নামিনি।
আজ আমার মেয়ে ধর্ষিত হচ্ছে।
তারাও আমার মেয়েটাকে বাঁচায়নি।
আমার মেয়ের চিৎকারে কেউ আসেনি।
পিতা আর ফিরে আসেনি।
রক্তে মাটি ভিজে যায়।
রক্তেমাখা মাটিতে পতাকা দাঁড়িয়ে থাকে।
পতাকার ছায়ায় আমার মেয়ে ধর্ষিত হবে,
আমার মেয়ে লাঞ্ছিত হবে।
আমি চাই বা না চাই।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৬ রাত ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




