বিজ্ঞ জজ বলে, 'তুমি কও কি?
ময়না বলে, "জজ সাব আপনে কি জানেন আমারে
থানায় আইন্যা চাইর দিন ওসি আর দারোগা পুলিশ ধর্ষণ
করছে? আপনে কি জানেন আপনাদের এই
কারাগারে রাইক্যা দিনের পর দিন রাইতের পর রাইত বড়
জেলার ছোড জেলার পুলিশ দারোগা সবাই
আমারে ধর্ষণ করছে??
বিজ্ঞ জজ বলে, তুমি কও কি?
ময়না বলে আহেন,, আপনেও আমারে ধর্ষণ
করেন। পাট খ্যাতে হালাইয়া ধর্ষণ করেন।
ময়না বলে,আহেন এই হানকার সব জজ
ম্যাজিস্ট্রেট উকিল, মুক্তার, ব্যারিস্টার
উজির নাজির ডিছি, এডিছি আমারে ধর্ষণ করেন ; পাটখেতে হালাইয়া ধর্ষণ করেন।
ময়না বলে, আহেন এই হানকার পুলিশ দারোগা
মিনিস্টার সেকেটারি আমারে ধর্ষণ করেন। পাট
খেতে হালাইয়া ধর্ষণ করেন।
ময়না বলে, আহেন সব প্রভেছার, ভাইস
চেনচেলার, চেনচেলার, হেড মাস্টার, ডাক্তার,
পলিটিশিয়ান , প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, আহেন
আমারে ধর্ষণ করেন। পাট খেতে হালাইয়া
ধর্ষণ করেন।
ময়না বলে সব মৌলবি মওলানা চেয়ারম্যান,মেম্বর
ইন্ডাসটিলিস্ট, এমপি , আমারে ধর্ষণ করেন। পাট
খেতে হালাইয়া ধর্ষণ করেন।।
আহেন, আমার প্যাড জাউরায় ভইর্যা দ্যান। আহেন
জাউরাগো দ্যাশটারে আমি জাউর্যায় ভইর্যা দ্যাই।
ময়না আর কথা বলতে পারে না, সে কাঠগড়ায়
লুঠিয়ে পরে।।
জি আপনাদের বলছি ময়নারা আর কখনো কথা
বলতে পারবে না। হুমায়ন আজাদের ১০,০০০ এবং
আরো ১ টি ধর্ষণ বইয়ের শেষ পৃষ্ঠার সংলাপ এটি।।।
অনেক।বছর আগে, স্যার খুব সুন্দর করে আমাদের
সমাজ, রাষ্ট্রের নষ্টা দিক গুলো এমনভাবে
বিশ্লেষিত করেছে আমি যত ভাবি ততই শিহরিত হয়। আমি
কারে দোষারোপ করবো আমাদের শিক্ষা
ব্যবস্থা? যেখান থেকে ডাক্তার উকিল বের হয়?
মানুষ বের হয় না। আমাদের সমাজ?? যে
সমাজ আমাকে একজন নারীকে মানুষ না
মাংশপিন্ড হিসেবে দেখাতে সাহায্য করে? সে সমাজকে আমি কি বলবো। একজন বাবা যখন শোনে সে কন্যাসন্তানের
জনক হয়েছে, যতটা না সে খুশি হয় তার চেয়ে
বেশি ভীত গ্রস্ত হয় যদি দেখে তার মেয়ের গাঁয়ের
রং সাদা।
সে সবসময় ভীত থাকে, সে অফিসে যেতে
পারে না সবসময় ভীত কখন তার মেয়ে বাসাই
ফিরবে। ৮ বছরের মেয়েটা কেন তার সমবয়সী ভাইয়ের
সাথে মাঠে যেতে পারে না, মেয়েটা যখন
আকাশ দেখতে চাই কেন এত বাধা?
একটু আকাশ দেখার কথা বললে , কেন
মেয়েটা হরদম বেশ্যা বুনে যায়?
তনু তো মরে গেছে ভালোই হয়েছে, নাহয়
সমাজ তাকে ঘোষণা দিতো সে একজন নষ্টা।
মেয়েটার ইচ্ছা ছিলো সে সাতকাহন বইয়ের
দীপাবলি হবে, কিন্তু সহসা সে বুঝতে পারলো না
রাস্তা শেষ জীবনের এই রাস্তা আজ শেষ ।
- বায়োস্কোপ ৭১।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৬ সকাল ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




