somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নরবলি (ছোট গল্প)

২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি এই পর্যন্ত কতটা নরবলি দিয়েছেন?

- বেশি না। নরবলি দেয়া আমার পছন্দ না। তবে উনার ইচ্ছায় আজ তিন বছর যাবত ছয়টা বলি দিসি।

সব কি পুরুষ নাকি নারী?

- তিনজন পুরুষ আর তিনজন নারী।

আচ্ছা পুরো ব্যাপার টা খুলে বলেন তো?

- হে হে হে . খুইল্লা কওনের কিছু নাই বাপজান।
একদিন উনারে স্বপ্নে দেখলাম। আমারে বললেন, কাজেম তুই আমারে খুশি কর, আমিও তরে খুশি করবো।
আমি জিজ্ঞাস করলাম আমার কি করা লাগবো, উনি বললেন প্রতি ছয় মাষ পর পর কাচা রক্ত দিবি আর উঠানের গাছটায় সুন্দর কইরা বাইন্ধা দিবি আমি থাকবো। আমি বললাম ঠিক আছে।
তারপর থেইক্কা সাধনা শুরু।

আপনি যে মানুষ মাড়েন পুলিশ কিছু বলে নাই এখন পর্যন্ত বা গ্রামের মানুষ?

- আপনি বড্ড রসিকতা করেন বাবাজী। একবার পুলিশ আসছিল। তারপর দিন ওই পুলিশ এর কাটা মাথাটা পাওয়া গেছে বাড়ির সামনে।

বলেন কি! !! এ তো ভয়ানক অবস্থা !!'

- ভয় নাই বাবা। যারা বেয়াদব তারা শাস্তি পইব। উনি সব পছন্দ করেন। আপনি উনার সামনে নেংটা হইয়া নাচেন কনো সমস্যা নাই। কিন্তু বেয়াদবি করলেই সমস্যা।

নেংটা হইয়া নাচা বেয়াদবি না?

- নাহ। উনার বিষয় আসলে আদমির উল্টা। পাপ উনার কাছে পুণ্যি আর পুণ্যি উনার কাছে পাপ। একবার কি হইছে শুনেন " বৃস্টির দিন বুঝলেন, আমার আবার তারাতারি ঘুমানির অভ্যাস। আমি শুইতে যামু এমন সময় পুরা খাট কাইপ্পা উঠলো, পুব পাশ থেইক্কা আওয়াজ আসলো 'কাজেম তোর কাজে আমি সন্তুষ্ট তুই আমার কাছে কি চাস বল?' আমি ভয়ে ভয়ে বললাম, আমার কোন সন্তান নাই একটা সন্তান চাই।' উনি বললেন 'হবে' তারপর সব স্বাভাবিক। এর ছয় মাষ পর আমার এক মেয়ে হইলো। একদম পরীর মত সুন্দর। কিন্তু মেয় কথা কইতে পারে না। জন্ম থেইক্কাই বুবা। কিন্তু প্রতি আমাবস্যা রাইতে জবান ফুটে। সেদিন সে মানুষের ভবিষ্যৎ বানী দেয়। কথা যা বলে একদম সত্য বলে। কিন্তু একটা সমস্যা হয় ভাইজান, আমাবস্যার পরদিন মাইয়া আমার বেহুশ থাকে। দেখলে মনে হয় মইরা গেছে।

আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। তার কথা আমি এক ফোটাও বিশ্বাস করিনি। তারপরেও জিজ্ঞাস করলাম "এখন পর্যন্ত কেউ আপনার "উনিকে" সোরাসরি দেখেছেন?

- নাহ। তবে উনি দেখা দেন। আপনার মত কম বয়সী ছাওয়াল উনার পছন্দ। প্রোয়জন মত দেখা দেন যারে দরকার।

এই কথার পর আমি বিদায় নিলাম। যতসব গাঁজাখুরে গল্প। বৃথাই পরিশ্রম করে এতদূর আসলাম।
গাড়ীত উঠে রৌওনা দিলাম। সাথে এক গাদা ফালতু গল্প । বিরক্ত লাগছিল খুব।
গ্রামের রাস্তা পার হয়ে মাত্র পাকা রাস্তায় উঠবো এমন সময় গলায় ঠান্ডা কিছুর স্পর্শ লাগলো। সাথে সাথে গাড়ি থামালাম।
হঠাৎ মাথার উপর থেকে নারী কন্ঠ বলে উঠলো "এত তারাহুরা করিস ক্যান? দুইদিন থাক আমার কাছে ".. ।

সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

বলুন - "হ্যালো আল্লাহ্‌, আমি এখনো বেঁচে আছি!"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে অক্টোবর, ২০২৬ ভোর ৫:৫৫

আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্‌ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

×