আমাকে যারা বেশ্যা বলেছিল ,
আমার মাংস খুবলে নিতে চেয়েছিল যেসব মানুষের মগজধারী শকুন ,
তারা জানুক তাদের প্রতি আমার কোন ঘৃণা নেই ।
আমি চাই তারা তাদের প্রিয়তমার কাছে ফিরে যাক ,
কিংবা জড়াক যে কোন নারীর উজাড় ভালবাসার চিরঋণে ,
তারা বিশ্বাসী হোক সৌরভে ।মাংসে নয় । হোক ভালবাসাবাসি ।
যেসব পুরুষ আমার মাংসের গন্ধে ভুলে গিয়েছিল তাদের প্রিয়তমার কথা ,
মরা রাত্রিরে তারা নিরাপদে সঙ্গমে মিলুক সঙ্গিনীর সাথে ,
আর ঈশ্বর তাদের কন্যা সন্তানের পিতা হওয়ার মর্যাদা দিক ।
তারা জানুক ,তাদের কন্যারা বসন্তকালে ইনসাফের লড়াইয়ে শামিল হলে ,
কেউ যদি তাদের বেশ্যা বলে , তাদের মাংস খুবলে নিতে চায় কোন শকুন,
কসম। আমি প্রতিবাদ করব।শকুনের বিরুদ্ধে জারি থাকবে আমার লড়াই ।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



