পরদিন সকালে লোকেরা বলাবলি করছিল বিগত রাত্রে তারা এক যুবকের চিৎকার শুনে ছিল ।
চিৎকার শোনা গিয়েছিল মাঠের ওপারে ।
আর চিরে গিয়েছিল আকাশ, দুইফালি ।
যুবকের থেঁতলানো দেহ নদীতে ফেলে দিলে ,
বাসের ভিতরে থাকা ধর্মপুত্ররা কোন প্রতিরোধ করেনি ।
লোকেরা বলে , ধর্মপুত্ররা পবিত্র স্বমেহনে ব্যস্ত ছিল ।
অতঃপর হত্যাকারীরা যখন ফিরে এসেছিল নগরে
সব ঈশ্বরের কৃপা বলে আমরা নগরের লোকেরা পালিয়ে বেঁচেছিলাম।
আমরা সূর্যোদয় দেখি ।আমাদের বেঁচে থাকার আনন্দ ।
তারপর হায়! যুবকের হত্যাকাণ্ডটি গসপেল হয়ে গিয়েছিল।
আমরা সে গসপেলটি অনেককে শোনাতে চেয়েছিলাম ।
আমাদের প্রভুদের । আমাদের বৃষ্টি দেখার অধিকারদাতাদের ।
কিন্তু তারা সবাই ঈশ্বরের সমান দীন । আশ্চর্য রকম বধির ।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


