অতঃপর বুলেটে ঝাঁঝরা করো এই বুক ,
তোমাদের নির্বিকার শিল্পের চোখ দেখু্ক ,
যাবতীয় প্রলয়ের রঙ ।
এক সিন্ধু ফিনকি ওঠা রক্তধারা ।
স্বর্গে বিরল নারীরা যতই প্রেম নিবেদন করুক ,
নষ্ট হবার ঋণ পরিশোধে জন্মাবো বারবার ।
লাল বসন্তের দিনে ।
বুলেট ,বারুদ আর আচানক নিদ্রাভঙ্গের এই বাংলায় ।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


