somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প - শিকড়

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগুনের তেরচা শিখার গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ার সাথে সাথে আনোয়ারা বেগমের বিলাপের ধ্বনিও ক্রমশ তীব্র হচ্ছিল। প্রতিটি শিখার সাথে তিনি যেন তার কন্যার অবয়ব দেখতে পারছিলেন। এদিকে আব্দুস সোবহান ঠান্ডা মাথায় আগুনের তাপ নিচ্ছিলেন আর সিগারেট ফুকছিলেন। এই আগুন পোহানো তাদের কাছে নেহাত শরীর উষ্ণ করা নয়। বিশাল এক দগদগে ক্ষত সৃষ্টি করা ঘটনার নিস্পত্তির চুড়ান্ত পর্ব আজকের এই শীতের রাতের আগুন পোহানো। আগুন পোহানোর সাথে সাথে এই দম্পতি টাইম মেশিনে ভ্রমন করে দুই বছর আগের এক সন্ধ্যায় চলে গেছেন ।

লোকেরা যখন আব্দুস সোবহানের বাড়িটিতে ভিড় করছিল তখন হাস্নাহেনা ফুলের মাতাল এক গন্ধে ম ম করছিল চারপাশ। বারান্দায় লাগানো এই হাস্নাহেনা গাছটি গন্ধ বিলিয়ে লোকেদের মস্তিস্কে ঝাঁকি দেওয়ার জন্য মনে হয় এই দিনটি বেছে নিয়েছিল । আর ছিল প্রবল জোছনা। শাদা জোছনার চাদরে ঢাকা সুলতানপুর গ্রামটিকে মনে হচ্ছিল সদ্য স্নান করা রুপবতী এক নারী। কিন্তু এইরকম উথাল পাতাল দিনে আনোয়ারা বেগমের বিলাপে সব তুচ্ছ হয়ে যাচ্ছে । আব্দুস সোবহান আর আনোয়ারা বেগমের একমাত্র কন্যা ফারজানা দুই বছর আগের ওই সন্ধ্যাবেলায় পুকুরপাড়ের আমগাছের ডালে ফাস নিয়ে আত্নহত্যা করে। তৃতীয় বারের মত এসএসসি পরীক্ষায় ফেল করাটা কোন ভাবেই মেনে নিতে পারেনি সে । যদিও আব্দুস সোবহান কিংবা আনোয়ারা বেগম কিছুই বলেননি। আনোয়ারা বেগম শুধু উঠানে শুকনো খড় বিচুলি গোছাতে গোছাতে ''আহারে নসিব রে ! আহারে কপাল রে ! '' বলে নিজে নিজেই মৃদু বিলাপ করে সান্ত্বনা খুজছিলেন ।খিল আটকে নিজের ঘরে অবস্থান করা ফারজানার কানে এই বিলাপের ধ্বনি না পৌঁছানোরই কথা । কিন্তু রাত নামার সাথে সাথে নিজের সাথে নিজের বোঝাপড়ায় পরাস্ত হয় ফারজানা নিজেই।

গাছ থেকে লাশ নামিয়ে যখন বারান্দায় রাখা হয়েছিল তখন থেকেই মনে হয় হাস্নাহেনা ফুলের গন্ধ বিলানো তীব্র আকার ধারন করে। বাড়িটিতে জড়ো হওয়া প্রতিবেশীরা গভীর রাতে বাড়ী ফেরার সময়ও এই গন্ধ তাদের অবশ করে রেখেছিল । এস টি কলরিজের 'রাইম অব অ্যান্সাইন্ট মেরিনার' কবিতার নাবিকের ঘাড়ে ঝুলে থাকা অ্যালবাট্রস এর মত সুলতানপুর গ্রামের লোকেরা এই গন্ধ বয়ে বেড়িয়েছেন অনেক দিন। রীতি অনুযায়ী ফাঁস নেওয়া গাছ কেটে ফেলাই উত্তম। দাফনের তিন দিন পরে মিলাদের দিনে মসজিদের ইমামও আব্দুস সোবহানকে এই পরামর্শ দিয়েছিলেন । যথারীতি তাই করা হয়। তার পর থেকে শুরু হয় অদ্ভুত এক ঘটনা। ফি সপ্তাহে এক বার আব্দুস সোবহান একই রকম একটা স্বপ্ন দেখে থাকেন ।তার খোয়াব জুড়ে থাকে শিকড় আর শিকড়।তিনি দেখেন শিকড়ে চাপা পড়ে আছে তার কন্যার থেঁতলানো দেহ। যে রাতে সে এই স্বপ্ন দেখে পরদিন তীব্র জ্বর আর মাথা ব্যথায় সে বিছানায় পড়ে থাকে ।গ্রামের হরিপদ ডাক্তার পরে উপজেলা সদরে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে দেখিয়েও কোন লাভ হয় নি । অতঃপর আবার মসজিদের ইমাম সাহেবের দ্বারস্থ হয় সে । তার পরামর্শক্রমে একজন কামলা সহযোগে আব্দুস সোবহান কেটে ফেলা গাছের শিকড় মাটি খুড়ে খুড়ে তুলে ফেলে এক শুক্রবারে। মাস খানেক রোদে রাখার পর শিকড়ের অত্যাচার হতে নিস্তার লাভ করার জন্য এক শীতের রাতে উঠানে আগুন জ্বালিয়ে দেন তারা। তেরচা আগুনে শরীর উষ্ণ করার পাশাপাশি নির্বিঘ্ন ঘুম তাদের পরম আরাধ্য হয়ে উঠেছিল। আনোয়ারা বেগম আগুনের শিখার সাথে তার কন্যার মুখচ্ছবি ভেসে ঊঠছে বলে জানিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন ।
অবশ্য আব্দুস সোবহান স্বপ্নে শিকড় দেখা থেকে নিস্তার পেলেও এবার আনোয়ারা বেগম অদ্ভুত সব খোয়াব দেখতে থাকেন। তার স্বপ্ন জুড়ে থাকে তেরচা আগুনের লেলিহান শিখা। তিনি দেখেন তার কন্যা আগুনে পুড়ে পুড়ে '' মা বাঁচাও, মা বাঁচাও'' বলে আর্তনাদ করছেন।
ছয় মাসের মাথায় আনোয়ারা বেগম পুরোপুরি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। তার স্থান হয়জেলার নারী ও কিশোরী সংশোধনাগার কেন্দ্রে। আনোয়ারা বেগমের পরিবারের সদস্যদের অনুমতি নিয়ে পুনরায় বিয়ে করে সোবহান ।বিয়ের বছর না পেরোতেই সন্তান নেওয়ার গ্রাম্য রীতি মেনে এক বছরের মাথায় এক কন্যা সন্তানের জন্ম দেন আব্দুস সোবহানের দ্বিতীয় স্ত্রী তাছলিমা। এক সন্ধ্যাবেলায় কন্যা ফাইজাকে দোলনায় দোলাতে দোলাতে দেয়ালে ঝুলানো ছবিটিতে চোখ গেলে রক্ত হিম হয়ে যায় তাছলিমার ।এইটা কি তার কন্যার বড়বেলার ছবি?নাকি ছবির এই রুপবতী মেয়েটিই কি তার ঘরে জন্ম নিয়েছে নতুন করে? ফাইজার নাক, মু্‌খ , চিবুক , কপাল সহ চেহারার অধিকাংশ গড়ন খোদিত হয়ে আছে দেয়ালের ওই ছবিটিতে।

সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৫৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭

বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×