somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুনের স্বপ্ন অথবা স্বপ্নের খুন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিচারকের এজলাশ। জামসেদ আসামীর কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। বিবাদীপক্ষের উকিল তার বাগ্নিতার স্বাক্ষরস্বরুপ অনর্গল জামসেদের বিরুদ্ধে অভিযোগ প্রমানের চেষ্টা চালাচ্ছেন। জামসেদের বিরুদ্ধে জনৈক আলতাফকে বিনা উসকানিতে খুন করার অভিযোগ আনা হয়েছে। ওমর আলী নামের এক সহযোগী তার সঙ্গে ছিল বলে বলা হচ্ছে। ওমর আলী নামের লোকটি তার পাশেই দাঁড়িয়ে আছে। লোকটিকে সে আগে কখনো দেখেনি বলেই মনে হচ্ছে। বাগ্নি উকিল একের পর এক জেরা করেই যাচ্ছে জামসেদকে খুনি প্রমানের জন্য। কেন খুন করেছে সে এটাও জানতে চাচ্ছে। জামসেদ বিচারককে বারবার বোঝানোর চেষ্টা করছে সে খুন করেনি। তার পক্ষে খুন করার হিম্মত জড়ো করা কঠিন কাজ।
সর্বশেষ অস্ত্র হিসেবে বিবাদী পক্ষের উকিল একজন সাক্ষী হাজির করার অনুমতি চাইলেন আদালতের কাছে। অনুমতি পাওয়ার পরপরই উকিল সাক্ষী হিসেবে জনৈক আলতাফকে তলব করলেন।এজলাশের প্রহরীও উকিলের চাইতে কড়া আওয়াজে 'সাক্ষী আলতাফ' বলে হাক ছাড়লেন। নির্বিকার ভঙ্গিতে এজলাশে প্রবেশ করলেন আলতাফ। সাক্ষীর জন্য নির্ধারিত স্থানে দাঁড়ানো মাত্রই উকিল তার কাছে জানতে চাইলেন কে তাকে হত্যা করেছে। জামসেদের দিকে আঙ্গুল উচিয়ে বললেন, 'এই লোক! আমি তখন মরা রাত দেখতে বাইর হইছিলাম রাস্তায়। এক দুইটা মোরগ ডেকে উঠেছিল এখানে সেখানে। বেতমিজ কুকুরগুলি ঘেউ ঘেউ করছিল ক্রমাগত। তখন এই লোকটা.....'
বিচারক তার সামনে থাকা কাগজে মাথা নিচু করে কিছু একটা লিখতে উদ্যত হলেন। আলতাফকে দেখা গেল জামসেদের দিকে এগিয়ে আসতে। লোকটা মাথা নিচু করে এগুচ্ছে। তার চোখ লাল।
মেরুদন্ড হিম হয়ে আসে জামসেদের।বিহবল হয়ে এজলাশের এক্সিট খুজে সে।খুজে পায় না।

নভেম্বর রেইন গানের টোনে ফোন বাজে জামসেদের। জানালায় কুয়াশার দাপট।আরেকটা দিন শুরু।

সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

কোরআন-হাদিস মানতে বলার ওয়াজ একটি ভুল ওয়াজ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



সূরা: ৯ তাওবা, ১২২ নং আয়াতের অনুবাদ-
১২২। আর মু’মিনদের এটাও উচিৎ নয় যে (জিহাদের জন্য) সবাই একত্রে বের হয়ে পড়বে। সুতরাং এমন কেন করা হয় না যে, তাদের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×