somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Exam is failed vs Father is ICU.

১৫ ই জুন, ২০২০ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এইচএসসি পরীক্ষার্থী হলেও তাকে তার মা কলেজে নিয়ে আসতেন এবং নিয়ে যেতেন। এই নিয়ে সহপাঠীদের উস্কানি সে মোকাবেলা করত হাসি দিয়ে। তার চেহারায় হাসি লেগে থাকত সবসময়। পড়াশোনায় খুব সিরিয়াস। একদিনও ক্লাস কামাই নেই। পরীক্ষার জন্য সেইরকম প্রস্তুতি নিলেও ভাল নম্বর পেত না। পরীক্ষার হলে হঠাৎ অন্যমনস্কতা পেয়ে বসত তাকে। শিক্ষক ধমক দিলে তখন আবার লেখা শুরু করত।কথা বলত মাথা নিচু করে। তার দুনিয়া খুবই ছোট। কুড়ি ছুই ছুই জীবনে মিরপুরের বাইরেই যায়নি কখনো। নেই বন্ধু। নেই বান্ধবী। বয়সের চেয়ে কম মানসিক পরিপক্কতা নিয়ে বেড়ে উঠা আবিরকে তার শিক্ষকেরা ভালবাসেন। মায়া মিশ্রিত ধমক দেন। হাসে সে। দুই তিনজন শিক্ষকের সাথে একটু বেশি বোঝাপড়া তার। তার অস্বাভাবিকতা দেখা যেত বিভিন্ন সময়। সমগ্র নগরবাসী যখন গভীর নিদ্রায় তখন দেখা গেল সে জেগে আছে। পরীক্ষায় কম নম্বর পেয়েছে এই তথ্য দেওয়ার জন্য রাত তিনটায় ভুল ইংরেজিতে মেসেজ পাঠিয়েছে তার এক শিক্ষিকাকে। মেসেজে লেখা :Exam is failed.
অটিস্টিক হিসেবে বিবেচনা করে অনেকে। একটা গন্ডির মধ্যে বেড়ে ওঠার ফলে মানসিক পরিপক্কতার বিকাশ ঘটেনি বলেও মনে করেন অনেকে।পরিবারকে দায়ী করেন কেউ কেউ।তার পিতা ডাক্তার । বোন ডাক্তার।
এই মহামারী আবিরের পরিবারকে ঝাঁকি দেয় একটা। তার ডাক্তার পিতা ভাইরাসের থাবায় আইসিইউতে লড়াই করছে। আক্রান্ত বোনও। অস্বাভাবিক মানসিকতার এই বিনয়ী ভদ্র বালকটির কথা ভেবে শিউরে উঠেন কেউ কেউ।
গত রাত্রে তিনটায় আবিরের ফোন থেকে একটা মেসেজ আসে সেই শিক্ষিকার ফোনে।লেখা,Father is ICU.
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২০ রাত ৯:৪২
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহা! নক্ষত্রের পতন! এই ধরাদামের সর্বশ্রেষ্ট খেলোয়াড়ের আজই যেনো ইতি!

লিখেছেন অব্যক্ত কাব্য, ২০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৩৬






আর্জেন্টিনার আরেকটি সোনালী অধ্যায়ের সমাপ্তি হলো আজ। দুই সোনালী যুগের(প্রথমটি ম্যারাডোনার সময়কাল আর দ্বিতীয়টি মেসির সময়কাল) শিরোপা জয়ে সময়ের ব্যবধান ছিলো ৩৬ বছর। দুই সোনালী যুগের... ...বাকিটুকু পড়ুন

খুশু: নামাজের প্রাণ

লিখেছেন নতুন নকিব, ২০ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১৮

খুশু: নামাজের প্রাণ

ভূমিকা

নামাজ ইসলামের দ্বিতীয় রুকন এবং মুমিনের জীবনে আল্লাহর সাথে সরাসরি সংযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ একজন মুসলিমকে বারবার আল্লাহর সামনে দাঁড় করায়, তাকে দুনিয়ার ব্যস্ততা... ...বাকিটুকু পড়ুন

বিশ্বকাপ ২০২৬ঃ গোল্ডেন বল মেসিকে না দেওয়া অন্যায়, অযাচিত ও ভুল সিদ্ধান্ত

লিখেছেন শেহজাদ আমান, ২০ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:২০



ইদানিং, বিশ্ব ফুটবলের ক্যালকুলেশনগুলো কিছুই বুঝতেছি না। উয়েফারও না, ফিফারও।

২০২৪ ইউরোতে টুর্নামেন্টের সেরা পারফরমার ছিল লামিন ইয়ামাল। সবাই ভেবেছিল, সেই ওই টুর্নামেন্টে 'সেরা খেলোয়াড়'-এর পুরষ্কার জিতবে। কিন্তু অবাক করার... ...বাকিটুকু পড়ুন

পুরো বিশ্বকাপ জুড়েই আলোচনার কেন্দ্রে ছিল তৌহিদী জনতা।

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪


ফিফা বিশ্বকাপের রোমাঞ্চে সারা বিশ্ব যখন মেতে ওঠে, তখন আমাদের দেশের একদল মানুষের অতি-উৎসাহ এবং অনভিপ্রেত কর্মকাণ্ড সমাজের একটা বড় অংশকে বিভ্রান্ত ও বিরক্ত করেছে। ফাইনাল ম্যাচের রাতেও... ...বাকিটুকু পড়ুন

চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:০৫


যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন

×