somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নো কান্ট্রি ফর ওল্ড ম্যান।

০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেড বাল্বের ঠিক নিচে তিনি দাঁড়িয়ে আছেন। পরনে ধবধবে সাদা শার্ট আর লুজ কালো প্যান্ট। যুবক পূর্বপরিচিত না হওয়া সত্ত্বেও মুখোমুখি হতেই সওয়াল শুরু করলেন। জিজ্ঞেস করলেন কাফরুল কচুক্ষেত নিয়েই কী ক্যান্টনমেন্ট নাকি এগুলো ক্যান্টনমেন্টের বাইরে?
ইতস্তত যুবক জবাব দেওয়ার বুক পকেটে রাখা ফোনটি দেখিয়ে তিনি আবার বললেন, আমার ফোনটা বাজলে আমাকে বলবেন।আমি কানে শুনিনা। টাঙ্গাইলের দেলদুয়ার থেকে আমার মেয়ে ফোন করবে।মেয়ের অফিস শেষ হয় ছয়টায়।
যুবক ইশারায় তাকে আশ্বস্ত করলেন।
সিগারেটে শেষ টান দিয়ে তিনি আবার যুবককে জিজ্ঞেস করলেন,সিগারেট খেলে কী অযু ভাঙ্গে?
এইবারও যুবক উত্তর দেয়ার আগে তিনি নিজেই জবাব দিলেন, না ভাঙ্গে না। এইটা মাকরুহ। আমার আসরের অযু আছে। এইটা দিয়েই মাগরিব পড়া যাবে।ঠিক না?
যুবকের জবাব ছিল না। অবশ্য তিনি জবাবের প্রত্যাশা করছেনও না।
এইবার প্রস্থানে উদ্যত হলেন তিনি। পাশের বেঞ্চিতে রাখা শরীরে সংযুক্ত স্যালাইন হাতে তুলে নিলেন।শরীর থেকে নিসৃত গাঢ় ঘন রক্ত জমা হচ্ছে সেখানে।
"আমার ফোন কী বেজেছিল? আমার মেয়ে ফোন দিয়েছিল?" আরেকবার জিজ্ঞেস করলেন তিনি। যুবক ইশারায় না সূচক জবাব দিলে ভদ্রলোক একহাতে স্যালাইন এবং অন্য হাতে ফিচার ফোনটির কললিস্ট চেক করতে করতে পাশের হাসপাতালে প্রবেশ করলেন।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগের ফেরার জন্য কোনও পরাশক্তি নয় /।বাংলাদেশের সাধারণ মানুষ আর ইতিহাসের পাতাই যথেষ্ট॥

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই জুন, ২০২৬ ভোর ৬:৩৬



মাহফুজ, তুমি বাংলাদেশের তরুণদের কাছে একজন বেঈমান। যে যে কারণে আওয়ামী লীগ ব‍্যাক করেছে বলছো প্রায় সবগুলান কারনই সত‍্য। তবে সবচাইতে বড় কারণটা মিস করে... ...বাকিটুকু পড়ুন

বাংলার সংগ্রামের ২০০ বছরের সংক্ষিপ্ত ইতিহাস ও তুলনা।

লিখেছেন মৌন পাঠক, ০৫ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৮

১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। এরপর থেকে প্রথম ১০০ বছর ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংগ্রাম মূলত বাংলাতেই হয়েছে। ১৮৩১ সালে তিতুমীরের 'বাঁশের কেল্লা' কিংবা... ...বাকিটুকু পড়ুন

সকল মানুষই খোদার প্রতিনিধি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৪০

আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিটি মানুষই যদি আল্লাহর 'প্রতিনিধি' হয়ে থাকে, তাহলে কাদের কাছে এই প্রতিনিধিদের পাঠানো হয়েছে? এই পৃথিবীতে প্রথম দুইজন প্রতিনিধি ছিলেন - হযরত আদম... ...বাকিটুকু পড়ুন

সব মাছে গু খায় দোষ হয় ঘাউড়্যা মাছের

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫৯


হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ক্যাপ্টেন। জেনারেশন জেড আর আলফার চোখে তিনি একজন সুপারহিরো। মার্ভেলের ছবিতে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ পোশাক পরে আকাশে উড়তে থাকে, হাসনাতও যেন সেরকমই—ধুলোমাখা বাস্তবতার মাঝে... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুন, ২০২৬ রাত ৯:৪৬

ফারাজা, প্রিয় কন্যা আমার-
আজকে বাংলা ২০শে 'জ্যৈষ্ঠ' ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের দিনটি হলো বুধবার। 'জ্যৈষ্ঠ' মাসের আরেক নাম হলো মধুমাস। এই মাসে আম, জাম লিচু, কাঠাল পাওয়া যায়। ফাজ্জা আম,... ...বাকিটুকু পড়ুন

×