somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের প্রসাশন (পুলিশ) যখন সন্ত্রাস তখন জনগনের করণীয় কি???

১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সদ্য ঘটে যাওয়া বাংলাদেশ ব্যাংকের গোলাম রাব্বী আর পুলিশ কর্মকর্তা এস আই মাসুদের ঘটনা কে না জানে???

ঢাবি’র টিএসসি থেকে কল্যাণপুর বাসায় ফেরার পথে আসাদ গেটে ডাচবাংলা ব্যাংকের এটিএম ‍বুথে ঢুকে টাকা উত্তোলন করে রাব্বী। বুথ থেকে বের হলে বুথের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ি থেকে একজন এসে বললেন, ”ওই চল, স্যার তোর সঙ্গে কথা বলবে”। পুলিশের গাড়ির কাছে গেলে পুলিশ তাকে টেনেহিচড়ে গাড়িতে তোলে।'

গাড়িতে নেওয়ার পর এসআই মাসুদ ও সাথে থাকা পুলিশ সদস্যরা জানতে পারে রাব্বী বাংলাদেশ ব্যাংকে চাকরি করে। তখন পুলিশ ৫ লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানাই। না দিলে কাল সকালে তোর লাশ বেড়িবাঁধে পাওয়া যাবে এমন ভয় দেখায়। এরপর সেখান থেকে পুলিশ তাকে গাড়িতে নিয়ে মোহাম্মদপুর এলাকার বিভিন্ন সড়কে ঘোরাঘুরি করে।

রাত আড়াইটা পর্যন্ত ওই পুলিশ সদস্যরা তাকে বন্দুকের বাট ও লাঁঠি দিয়ে মারধর করে। কাপড় খুলেও তারা রাব্বীকে পেটায়, আর টাকা আনার জন্য চাপ দেয়। এক পর্যায়ে মার সইতে না পেরে ওই পুলিশ কর্মকর্তাকে ফোন করার জন্য বলে। এরপর রাব্বী মোবাইল ফোন নিয়ে রেডিও ধ্বনির সাংবাদিক জাহিদ হাসানকে ফোন করে। সে আসতে চাইলে পুলিশ তাকে আসাদ গেট আড়ং এলাকায় আসার জন্য বলে।'

সাংবাদিক জাহিদ হাসান রাতেই ১০/১২ জন সাংবাদিক ও ছাত্রলীগের নেতাকর্মীকে নিয়ে আড়ং এলাকায় হাজির হন। বেশি লোকজন দেখে পুলিশ গাড়ি টান দেয়, কিন্তু আড়ং মোড়ে সিগনালে পড়ায় গাড়িটি থেমে যায়। এরপর জাহিদ হাসান ও তার সঙ্গীরা রাব্বিকে উদ্ধার করে।

রাব্বির বন্ধু ওসমান গণি জানান, প্রথমে পুলিশের কাছে গেলে তারা বলেন, ওর কাছে ইয়াবা ছিল, হেরোইন ছিল। তল্লাশি করে তাকে গাড়িতে তোলা হয়েছে। তাকে থানায় নিতে চাইলে তিনি বাকবিতণ্ডা করেন। এরপর আপনাদের ফোনে ডাকেন। উপস্থিত সাংবাদিকরা পুলিশকে বলেন, 'এতোকিছু পেয়েছেন, তো তাকে থানায় নিয়ে মামলা দেন। এ কথার পরও পুলিশ আসাদ গেট এলাকা থেকেই তাকে নিয়ে যাচ্ছি- এরকম একটি লিখিত নিয়ে ছেড়ে দেন গোলাম রাব্বিকে। এখনো তার কোন বিচারের তথ্য পাওয়া যায়নি।

এটা একটা সদ্য ঘটে যাওয়া ঘটনা মাত্র। প্রতিদিন এমন রাব্বীর মত কতজন ভূক্তভোগী হচ্ছে তার কোন হদিস নেই। এছাড়া প্রতিদিন আমাদের অগোচরে ঘটে যাচ্ছে গুম, খুন, চাঁদাবাজী, হয়রানী, মিথ্যা মামলা ইত্যাদি ইত্যাদি। আর ঘুষতো এখন সহী হয়ে গেছে। চলতে ফিরতে ঘুষ ছাড়া কথা নাই। রাব্বীর ঘটনা প্রকাশের কারণে আমরা জানতে পারলাম আর যে সকল রাব্বীর কথা ধামা চাপা পড়ে আছে তাদের হাহাকার করা ছাড়া কি করার আছে???

যাদের উপর ভরসা করে দেশের শান্তি নির্ভর করে তারা যদি অশান্তি শুরু করে। যারা সন্ত্রাস দমন করে তারা যদি সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে তাহলে আমরা সাধারন জনগনের করনীয় কি???
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পঁই পঁই করে হিসাব রাখতে হবে, নতুবা বিপদে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×