somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফল বিক্রেতাদের নতুন পদ্ধতিতে চুরি থেকে সচেতন হোন

২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা ঘরের জন্য সচারাচার ফল ক্রয় করি না এমন খুব কম মানুষই আছে। ফল কেনার সময় আমাদের অজান্তে চুরি হয়ে যাচ্ছে আমার কেনা ফল এটা কি আপনি জানেন??? আসুন জানি ও সচেতন হই।

ব্যাপারটি আমি প্রথম লক্ষ করি ঢাকা থেকে আমার বাসা যশোরে ফেরার পর। সাধারনত দৌলতদিয়া-আরিচা ফেরী ঘাটে বিশেষ করে ফেরীর পর থেকে যাওয়ার পথে সেখান থেকে প্রায় ফল কেনা হয়। প্রথম দিন আমার বাবা লক্ষ করলেও আমাকে কিছু বলেননি। দ্বিতীয় দিন একই ঘটনা ঘটলে আমাকে বিস্তারিত বলেন। তখন আমি স্বচক্ষে দেখে হতবাক। এটার পর ঢাকা ফিরে একদিন হাতিরপুল বাজার থেকে ফল কিনে একই জোচ্চুরি লক্ষ করি। তখন বুঝতে পারলাম শুধু আরিচা ফেরী ঘাটে নয় সকল ঘাটে এটা সংক্রামক রোগের মত ছড়িয়ে পড়েছে।

বিশেষ করে আপনি যখন ওজন দিয়ে ফল ক্রয় করবেন তখন এটার ভুক্তভোগী হতে পারেন। যেমন: আপেল, আনার, আঙ্গুর ইত্যাদি। ফল বিক্রয়ের সময় সাধারনত ফল বিক্রেতারা কাগজের প্যাকেট ব্যবহার করে থাকে। আর সেখানেই তাদের যত জোচ্চুরি। লক্ষ করবেন কাগজের প্যাকেটের নিচে অর্থ্যাৎ কাগজের প্যাকেটের তলানিতে আর একটা কাগজের সাথে আঠা দিয়ে জোড়া দেওয়া হয়। অতএব একদম নিচে যে কাগজটি থাকে সেখানে পুরু করে অনেকগুলো কাগজ দিয়ে জোড়া দেওয়া হয় বা নিচের কাগজটি অনেক পুরু কাগজ দেওয়া হয় যার ওজন থাকে তুলনামুলক ভাবে অনেক বেশি। তাই প্যাকেট যত বেশি বড় হয় ওজনও অনেক বেশি হয়। মোটামুটি প্রতিটি প্যাকেট ১০০ থেকে ১৫০ গ্রাম হলে আর আপনার ফলের কেজি ১৫০ বা ২০০ টাকা হলে কত টাকা ঠক দেওয়া হল সেটা কি বুঝতে পারছেন???

গুরুত্বপূর্ন আর একটি ব্যাপার হল, আপনি এমনি এমনিতে প্যাকেটের ওজন বোঝাতে পারবেন না। কারণ ফল কেনার পূর্বে শুধু প্যাকেটটি আপনি হাতে পাবেন না, যখন পাবেন তখন ফল সহ। আর সেসময় ফলের ওজন বাদ দিয়ে শুধু প্যাকেটের ওজন আপনার বুঝার ক্ষমতা নেই। আবার ফল শেষ হওয়ার পরে শুধু প্যাকেটটি ফেলে না দিয়ে সেটি নিয়ে আপনি রিসার্চ করবেন না বা মাথা ঘামাবেন না। তাই এ সুযোগটি কাজে লাগাচ্ছে কিছু অসাধু ফল বিক্রতা।

তাই সকলের সাবধনাতার জন্য বলতে চাই, ফল ওজন দিয়ে কেনার পূর্বে ভাল করে প্যাকেটটি দেখে নিবেন। সবচেয়ে ভাল হয় পলিথিন ব্যাগে ওজন করে নিলে। আর এমন ফল বিক্রতা পেলে মোটামুটি তাকে সাবধান বা এমন কিছু করবেন যেন আপনি ছাড়াও অন্য লোকও প্রতারনার শিকার না হন।

সকলের সাবধানতা, সচেতনা, সুস্বাস্থ্য একান্ত কাম্য। ধন্যবাদ সকলকে।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

×