

দেশের কয়েকটি জেলা বন্যায় কবলিত হয়ে আছে। দুর্যোগ দুভোগে অসংখ্য মানুষ। তাদের মাথার উপর নেই ছাদ, নেই পায়ের নিচে মাটি, পেটে নেই জল খাবার। সেই খবর আমাদের কানে না আসলেও বন্যা এলাকার একটি হাতির খবর আমাদের মিনিটে মিনিটে কানে পৌছে যাচ্ছে। আর সেই খবর দায়িত্ব নিয়ে খুব গুরুত্বসহকারে পরিবেশন করে যাচ্ছে অনলাইল নিউজ পোর্টল সহ আমাদের দেশের সুনামধন্য সকল পত্রিকাগুলো।
হাতির আপডেট নিয়মিত থাকলেও সেই সকল পত্রিকাগুলো বন্যা আপডেট নিয়ে কোন মাথা ব্যাথা নেই। হাতি কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কত ঝুড়ি বিষ্টা ডেলিভারি দিচ্ছে, কখন অজ্ঞান করানো হচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সহ সকল খবরাখবর। বন্যায় আক্রান্ত অসহায় মানুষগুলোর চাইতে এই হাতির গুরুত্ব অনেক বেশি হয়ে গেছে। যেখানে গুরুত্ব থাকার কথা ছিল বন্যায় কবলিত অসহায় মানুষের খবরের চিত্র সেখানে আজ অপ্রয়োজনীয় খবরে তান্ডব।
অনেক গুলো নিউজপেপারের ভিতর কয়েকটি পেপারের তথ্য দেওয়া হল।
দ্যা ডেইলি স্টার
প্রথম আলো
ঢাকা ট্রিউবন
এসকল নিউজপেপারের হাতির নিউজ দেখে হোম পেজ সহ কয়েকটি পেজ ভিজিট করলাম সেখানে দেখলাম বন্যার খবরের তেমন গুরুত্ব নেই।
আমরা আজ এমন জায়গাতে পৌছে গেছি যেখানে কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয় সেটা বাছায় করার সক্ষমতা হারিয়ে ফেলেছি......
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


