আজ সকালে শিশির এসেছিল আমার সাথে দেখা করতে।
বসতে না বসতেই চলে গেছে।
যাবেই তো। অসময়ে এসেছে বলে কথা।
গরমের দিনে কি শিশির থাকে?
ও...। এখনো শিশিরকে চেনেননি?
শীতকালে যে শিশির থাকে, সেই শিশিরের কথাই বলছি আমি।
যা-ই হোক, সে এতো সাহস করে যে আমার সামনে মুখ দেখিয়েছে, সেটাই বা কম কি...!
এসে মাত্রই আমার অগোছালো বিছানা নিয়ে টানাটানি।
-উঠো। এতো বালিসহ ঘুমাও ক্যামনে?
-দেখতেই তো পাচ্ছো।
-লজ্জা করে না?
আমি আর কিছু বলিনি। হাতের কাছে একটা গামছা ছিল, গায়ে জড়িয়ে নিলাম।
সাথে সাথে আবার প্রশ্নবান ছুতে আসছে আমার দিকে।
-আবার এটা কেন?
-বা-রে, তুমিই তো বললে লজ্জা লাগে না কেন?
তাই এখন লজ্জা পাচ্ছি।
এরপর আমার দিকে আর সে ফিরেও তাকায়নি।
মুখ বাঁকিয়ে চলে গেছে। শুধু একটা কথাই বলেছে মুখে, "ত্যাঁদড়"। :p
আমিও আবার সেই বালির উপর ঘুমিয়ে পড়েছি।
আমার বিছানার বালিগুলো আর ঝেড়ে ফেলা হয়নি।
আমার এতঘুম আসে ক্যামনে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





