সোনালু গাছ (বাদর লাঠি)
বাদল দিনের প্রথম কদম ফুল
যদিও এখন গ্রীষ্মকাল কিন্তু এবছর বৃষ্টিপাত একটু বেশি হওয়ার কারনে আগাম বর্ষার আগমন মনে হচ্ছে
যেমনি গাছে দুলছে বাদল দিনের কদম ফুল তেমনি শোভা পাচ্ছে থোকায় থোকায় সুশোভিত বেগুণী রঙা জারুল ফুল।
জারুল গাছ
দৃশ্যটা দেখে মনটা উদাসী হয়ে যায়…বাসে চড়ে যাচ্ছিলাম..সিরাজগন্ঞ্জ জেলার চান্দাইকোনা বাজার পার হয়ে বেশ খানিকটা পথ যেতেই দেখা পেলাম রাস্তার দুপাশে জারুল গাছ!! মহাসড়কে যানবাহনের সৃষ্ট বাতাসে গাছগুলি দুলছিল…হালকা বেগুনি রঙা ফুলগুলি এত ভাল লাগছিল যে এটি বাস্তবের কোন দৃশ্য… প্রায় দু কিলোমিটার পথের ধারে জারুল গাছে ফুল।
কাঠাল গাছে ঝুলছে কাঠাল
এখন মধু মাস জৈষ্ঠ্য… আমাদের জাতীয় ফল কাঠালের মৌসুম এখন।
গাছে গাছে ঝুলছে আম বাজারেও পাকা আমের ঘ্রাণে মৌ মৌ গন্ধ। বিভিন্ন প্রজাতীর আম রয়েছে
তবে ছবিতে যে প্রজাতী সেটি হল সুরমা ফজলী। এই জাতের আম পাকতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আমের মধ্য সবচেয়ে বড় আকারের আম হলো ‘সুরমা ফজলী’
আম গাছ
সোনালু গাছ (বাদড় লাঠি)
এই প্রজাতীর গাছ এখন খুব কম দেখা যায়। অধিক জনসংখ্যার কারনে উজার হচ্ছে বনভূমি..তেমনি কেটে ফেলা হচ্ছে এইসব গাছ!!.. হয়তো বছর দশেক পর এই প্রজাতীর গাছ বিলুপ্ত হয়ে যেতে পারে আমাদের প্রকৃতিতে… এই গাছটির ছবি তুলতে আমার ৮৫ কিলোমিটার পথ বাইক চালাতে হয়েছে..
কৃষ্ণচূড়া
চিরল চিরল সবুজ পাতা আর লাল রঙের থোকায় থোকায় ফুল…
রাধাচুড়া এবং কৃষ্ণচূড়া হলুদ ফুল যে গাছটিতে সেটিই রাধাচূড়া..আর লালটা কৃষ্ণচুড়া..
হুমায়ুন আহমেদ স্যরের একটি বইতে পড়েছিলাম গ্রামের একজন স্কুল টিচার রাস্তার দুপাশে কৃষ্ণচূড়া আর রাধাচূড়া গাছ লাগিয়েছে…সর্নোজ্জল রোদে এক অপরুপ দৃশ্য…তখন থেকেই রাধাচূড়া গাছের খোজ শুরু করি। অবশেষে কয়েকদিন আগে এই ছোট্ট রাধাচূড়া গাছটিকে ক্যমেরা বন্ধী করতে সক্ষম হই।
হাসনা হেনা
ব্লগটি যখন লিখতেছি তখন বৃষ্টি ভেজা রাতে বাতাসে ভেসে আসছে হাসনা হেনার গন্ধ....বৃষ্টি যত বেশি হয় গাছে ততই বেশি ফুল ফোটে আর সন্ধ্যা নামলেই ছড়াতে থাকে মোহনীয় সৌরভ.....
(হাসনা হেনা দিনে ফোটেনা এটি রাতের ফুল)
শেষ কথাঃ
সরকার বৃক্ষরোপন সম্পর্কে উৎসাহিত করতে বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারনা চালায়। আমাদের দেশের অধিকাংশ মানুষ ধিরে ধিরে গাছ কেটে উজাড় করে ফেলছে...কিছু কিছু গাছও লাগাচ্ছেন তবে অধিকাংশ ক্ষেত্রে তা বিদেশী প্রজাতীর ইউক্যলিপটাস গাছটিই লাগাচ্ছেন যা পরিবেশের জন্য ক্ষতিকর!! তাই সবার সচেতন হওয়া প্রয়োজন....
বৃক্ষরোপনে সকলকে উৎসাহিত করতে হবে এবং দেশী প্রজাতীর গাছ লাগাতে হবে হোক তা ফলজ বা কাঠজ অথবা ঔষধী গাছ।
ক্লাইমেট চেন্ঞ্জ হচ্ছে...দিনে দিনে বাড়ছে কার্বন নির্গমন...
উত্তপ্ত হচ্ছে পৃথিবীর টেম্পারেচার তাই গাছ লাগিয়ে কার্বনের সাথে অক্রিজেনের সমন্বয় ঘটাতে পারলে হয়তো ক্লাইমেট চেন্ঞ্জকে বিলম্বিত করা যেতে পারে...
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৪ রাত ৩:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



