somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অবিবাহিত জাহিদ
আমি মৌলবাদী মুসলিম।ইসলামের সাথে অন্য কিছু মিলাতে রাজি না।আমি সেই ইসলামে বিশ্বাস করি যা মধ্য যুগে এসেও সর্বাধুনিক। যারা কুরআন হাদিসের আধুনিকায়ন চায় তারা মুনাফিক।

অযু নামায রোজা ভঙ্গের কারণ জানি । বেশি প্রয়োজনীয় ঈমান ভঙ্গের কারণ নয় কেন ?

০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অযু ভঙ্গের কারন যদি জানতে চাওয়া হয় তবে আমাদের সমাজের শিক্ষিত অশিক্ষিত প্রায় প্রতিটা মানুষ কম বেশি বলতে পারবে। নামায, রোজা ভঙ্গের ব্যাপারে ও ব্যতিক্রম নয়। কিন্তু যখনই মূল বিষয়ে এসে প্রশ্ন করা হয় ঈমান ভঙ্গের কারণ কি ?
তখন অশিক্ষিত মানুষের কথা বাদই দিলাম আফসোসের বিষয় অধিকাংশ শিক্ষিত মানুষ এই প্রশ্নের উত্তর দিতে পারেনা।
:
প্রায় সবার ধারনা ঈমান আবার কেমন করে ভাঙ্গে ছোট বেলা হুজুর চার কলেমা আর ঈমানে মুফাস্সেল পড়িয়ে একবার ঈমান এনে দিছি আর পৈতৃক সূত্রে ও তো পেয়েছি এটাই থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। এর মধ্যে আমি যত যা করি না কেন ঈমান ভঙ্গ হবে না। এটা যদি মনে না করতাম তবে একটু হলেও জানার চেষ্ট করতাম ঈমান ভঙ্গের কারণ কি কি ! কিন্তু এ ব্যাপারে আমরা বড় উদাসীন। তবে আমাদের মনে রাখা উচিত, ঈমান হয়েছে ঐ জিনিস যা ব্যতীত আপনার কোন ভাল কাজ আল্লাহর কাছে গ্রহন যোগ্য হবেনা। সর্ব প্রথম আপনাকে আল্লাহর উপর ঈমান আনতে হবে তারপরে অন্যান্য কাজ নামায, রোজা, হজ্জ্ব, যাকাত আদায় করতে হবে।

আপনি অনেক ভাল ছাত্র হতে পারেন সব সাবজেক্টে অধিক দক্ষতা থাকতে পারে কিন্তু স্কুলে ভর্তি না হলে কখনোই কোন ক্লাস অতিক্রম করতে পারবেন না। আমার এক ভাই ঈমানের উদাহরন দিতে গিয়ে বলেছিল, মনে করো একজন খারাপ ছাত্র যে কোন রকম টেনে টুনে পাশ করে আবার ফেল ও করে কিছু সাবজেক্টে। তাকে চাইলে শিক্ষক বোর্ড পরিক্ষায় অংশগ্রহনের সুযোগ দিতে পারবে যদি তার রেজিস্টেশন করা থাকে। পক্ষন্তরে একজন ভাল ছাত্র যার সকল বই সম্পর্কে অধিক ধারনা তাকেও সুযোগ দিতে পারবে না যদি তার রেজিস্টেশন করা না থাকে। ঈমান ঐ রেজিস্টেশনের মতো যা না থাকলে আপনার ভাল কাজের কোন মূল নেই। ঈমান ছাড়া যদি আপনি সুন্দর ভাবে অযু করে হাজার রাকাআত নামায পড়েন, রোযা রাখেন, অসংখ্য টাকা আল্লাহর পথে দান করেন, কাবা ঘরে সিজদা দিতে দিতে মাথা ফাটিয়ে ফেলেন বা জিহাদে গিয়ে মারা যান
কোন লাভ নেই। ফলাফল সর্বদা শূন্য।
:
এজন্য আগে আমাদের ঈমানকে ঠিক করতে হবে এবং ঠিক রাখতে হবে। অযু নামায রোজা ভঙ্গের মতো জানতে হবে ঈমান ভঙ্গের কারণ...
নিচে ঈমান ভঙ্গের কারণ গুলো দেয়া হলো আশা করি সকলে উপকৃত হবেন
:
ঈমান ভঙ্গের কারণ
""""""""""""""""""
১। শিরক বিল্লাহ অর্থাত্‍ আল্লাহর সাথে শরীক করা।
.
২। আল্লাহর এবং বান্দার মধ্যে এমন মাধ্যম স্হির করা যার কাছে বান্দা সুপারিশ কামনা করে এবং তার উপর বান্দার তাওয়াক্কুল করা।
.
৩। কাফের মুশরিকদেরকে কাফের মনে না করা অথবা তাদের কুফুরীর ব্যাপারে সন্দেহ পোষন করা অথবা তাদের কুফুরী মতবাদকে সহীহ মনে করা।
.
৪। রাসূল সঃ এর আনীত দ্বীন বা নেক কাজের সওয়াব বা পাপের শাস্তি অথবা দ্বীনের কোন বিষয়ে ঠাট্টা বিদ্রুপ তুচ্ছ তাচ্ছিল করা কুফরি।
.
৫। যাদু বা তাবিজ করা।
.
৬।মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের পক্ষ নেয়া এবং তাদের সহযোগিতা করা।
.
৭। মূর্তি প্রতিমা মানবরচিত সংবিধান ইত্যাদি সহ অন্যান্য তাগুত কে ভক্তি শ্রদ্ধা সম্মানার্থর জন্য শপথ করা।
.
৮। মুহাব্বাত ও ভালবাসার ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা যা কাউকে আল্লাহর সমকক্ষ প্রমান করে।
.
৯। যে ব্যক্তি মনে করেনবী সঃ আইন বিধানের চেয়েঅন্য বিধানকে পরিপূর্ন বা উত্তম মনে করা।
.
১০। আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়া।
.
ঈমান ভঙ্গের কারণ দশটির মধ্যেই সীমাবদ্ধ নয়। যুগের অবস্হা ভেদে তা বৃদ্ধি পেতে পারে।
ঈমান ভাঙলে সে আর মুসলিম থাকে না। এজন্য ঈমানের ব্যাপারে আমাদের সতর্ক হওয়া প্রয়োজন।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১:০৩
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×