বোষ্টমি
১৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যা/যা/ব/র/জি/য়া/
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
আমরা দু'জনে কুড়ায়ে এনেছি
ধ্বংসস্তুপের ছাই,
ভস্মের চেয়ে খরতর এক
গোলাপ বাগান চাই ।
আমারা এনেছি ফসলের বুকে
বীর্য বাহিত প্রাণ,
উল্কার চেয়ে আরো দ্রুততর
ফুটুক মরুদ্যান।
আমারা দু'জনে টানিয়া নিয়েছি
পরস্পরেরে যতি,
কানুর পিরিতি তারাঞ্চলের
তুমিই অরুন্ধতী।
আমাদের প্রেমে কখনো ছিল না
শোষণের ইতিবৃত্ত,
মজদুর প্রেম গাঁইতি শাবল
শস্যের উদ্বৃত্ত।
আমার কখনো পরোয়া করি নি
বর্ণবাদের চোখ,
খাঁচার ভিতর অচিন পাখির
চির বাসভূমি হোক।
আদিতে ছিলাম মধ্যে থেকেছি
বর্তমানেও আছি,
মুক্তি মেলে নি জাতিস্মরের
প্রেমের বাদলগাছি।
আমারা মূলত: বাঁধা পড়ে গেছি
সময়ের ভরবেগে,
প্রণয় দেবতা নির্ঘুম তাই
মিলনের উদ্বেগে।
আমরা দু'জন রেখে যেতে চাই
প্রেমময় বাসভূমি,
বারাবার এসে ব্যারিকেড দেবো
পাশে থেকো বোষ্টমি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন
সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -...
...বাকিটুকু পড়ুন