একটা বিকেল
অশোক ফুলে একটা বিকেল
চিলে,
আমার ছাড়া কেউ জানে না কীসের
অন্ত্যমিলে !
একটা দুপুর কৃষ্ণচূড়ায় একটা
কাকের ঠোঁটে,
আমরা ছাড়া কেউ জানে না কখন কদম
ফোটে !
একটা রাতের বৃষ্টি ভেজা একটা
চোখের জলে,
আমরা ছাড়া কেউ জানে না কোথায় আগুন জ্বলে !
একটা পথে মহানগর একটা
দূর্বাঘাসে,
আমরা দু'জন ঠিকই জানি ভাসছি মহাকাশে।
>>>>>>>>>>>>>>>>>>>> ঝালকাঠী।
>>>>>>>>>>>>>> ০১/০৯/১৫খ্রিঃ।।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



