somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

ভাটির দেশের কথা

আমার পরিসংখ্যান

জাকারিয়া জামান তানভীর
quote icon
আত্মিক এবং সামাজিক দায়বদ্ধতা থেকে লিখি।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ওরা এতিম নয় তারপরও এতিমখানায় থাকতে হচ্ছে!

লিখেছেন জাকারিয়া জামান তানভীর, ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮



শিশু পরিবার সুনামগঞ্জে ১০০ জন এতিম বালিকা সরকারী তত্বাবধায়নে বেড়ে উঠছে। এদের মধ্যে কারো বাবা নেই, কারোবা নেই মা, কয়েকজন আবার অকালে বাবা মা দুইজনকেই হারিয়েছে! একেকজনের জীবনের গল্প একেক রকম। তারপরও ঈদ এলে সবাই তাদের পরিবারের কাছে বেড়াতে চলে যায়। ব্যাতিক্রম কেবল ৬ বছরের তাহমিনা আর ৭ বছরের সুইটি!... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২৯৮ বার পঠিত     like!

ইংলিশ প্রিমিয়ার লীগের উত্তেজনাকর দলবদল! শেষ দিনে বেঞ্জেমা, কাভানি, স্টোন কে কোথায় যাবেন?

লিখেছেন জাকারিয়া জামান তানভীর, ৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

মে মাসেই শেষ হয়ে যায় ইউরোপের বড় লীগগুলি। দলবদল করতে এরপরই খেলোয়াড়, কোচ, এমনকি ম্যানেজারেরাও ব্যাতি ব্যস্ত হয়ে উঠেন। খেলোয়াড় দল বদলে এখন পর্যন্ত ইংলিশ লীগে ৬৮ কোটি পাউন্ডের অধিক অর্থের হাত বদল হয়েছে। যদিও এরও অনেক আগ থেকে দল বদলের দৌড় ঝাপ শুরু হয়ে যায়। সাধারণত জুলাই মাসের ১... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৯৬ বার পঠিত     like!

বিদ্যুৎ আমদানি আর ব্যান্ডউইথ রফতানি কেন্দ্রিক পলিসি নিয়ে জাপানকে টেক্কা দেয়া যাবে কি?

লিখেছেন জাকারিয়া জামান তানভীর, ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩১

দেশে তথ্য প্রযুক্তি কেন্দ্রিক পন্যের বাজার এখন বেশ বড়। এসিআই এর মত স্থানীয় রক্ষণশীল ব্যবসা প্রতিষ্ঠান যখন মোবাইল ফোন বাজারে আনে তখন তা বাজারের ঊর্ধ্বগতি নির্দেশ করে। যা আশা জাগানিয়া। এতটুকু পর্যন্ত ঠিক আছে।

কিন্তু, মোবাইল, ট্যাব, ল্যাপটপ, আইপি টিভিসহ হাজারো প্রযুক্তি পন্য চালু রাখতে বা এসব থেকে সর্বোচ্চ সুবিধা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৪ বার পঠিত     like!

ফেইসবুকে ইজ্জত রক্ষার সহজ কয়েকটি তরিকা!

লিখেছেন জাকারিয়া জামান তানভীর, ২৪ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

মাইক্রো ব্লগিং সাইট ফেইসবুক এখন আগের যেকোনো সময়ের থেকে অনিরাপদ এবং অরক্ষিত! ফেইসবুকের নিরাপত্তা বিষয়ে সামান্যতম জানাশোনা না থাকার পরও অনেকেই প্রোফাইল/পেইজ খুলছেন? এমনকি ইউজার আইডি (ই-মেইল এড্রেস) পর্যন্ত অনেকে মনে রাখতে পারছেন না! প্রতিদিন পরিচিত কেউ না কেউ ভাইরাসের শিকার হচ্ছেন এবং জেনে না জেনে অন্যকেও আক্রান্ত করছেন!... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৯৬ বার পঠিত     like!

এএফসি বর্নমাউথঃ যে ক্লাবের উত্থান উপন্যাসের কাহিনীকেও হার মানিয়েছে!

লিখেছেন জাকারিয়া জামান তানভীর, ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩২

ইংল্যান্ডের একটি ফুটবল ক্লাবের লড়াই করার গল্প যেন সুলিখিত উপন্যাসের কাহিনীকেও হার মানিয়েছে! ১২৫ বছর পুরনো ক্লাবটির ইতিহাসে যতটা উত্থান পতন রয়েছে গত দুই দশকের নাটকীয়তা তার সবটাকেই যেন ছাপিয়ে গেছে!

১৯৯৭ সালে প্রথমবারের মত ক্লাবটির দেউলিয়া হওয়ার জোগাড় হয়েছিল। অর্থ সংগ্রহের মাধ্যমে প্রাণপ্রিয় ক্লাবকে বাঁচাতে এলাকাবাসী, খেলোয়াড় আর সমর্থকেরা টাউন... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২৯৫ বার পঠিত     like!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তুমি কার?

লিখেছেন জাকারিয়া জামান তানভীর, ১৮ ই মে, ২০১৫ বিকাল ৩:৪৯

সিলেট অঞ্চলের নাগরিক হলেও নিজেকে সবসময় সুনামগঞ্জের মানুষ বলে পরিচয় দিতেই ভালো লাগে। যারা সুনামগঞ্জ নামের জেলা চিনেন না তাদেরকে চিনিয়ে দেই। গর্বের সাথে বলি, মৎস্য, পাথর, ধান সুনামগঞ্জের প্রাণ। আর একবার যাকে সুনামগঞ্জী বাউল গান, মরমী গান আর হাওরের অপার জলরাশির মধ্যে জ্যোৎস্নার মায়ায় পেয়ে বসে তাকে আর পুনর্বার... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৬৪ বার পঠিত     like!

প্রসঙ্গ স্বেচ্ছায় রক্তদান।

লিখেছেন জাকারিয়া জামান তানভীর, ১৪ ই মে, ২০১৫ রাত ১:৩১



জাতীয় আইন সহায়তা দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা জজ কোর্ট আয়োজিত অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদানের জন্য একটি স্টল রাখা হয়েছিল। আইন-আদালতের মত কাটখোট্টা ব্যাপারের সাথে রক্ত দানের মত কাজের তেমন সম্পর্ক না থাকলেও আয়োজকদের এমন উদ্যোগ প্রশংসনীয়। সন্ধানী এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ ইউনিট সন্ধানী ডোনার ক্লাব, সুনামগঞ্জ এর সহযোগিতায় গত... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৩ বার পঠিত     like!

যে কারণে নারী ক্ষমতায়নে আমরা এখনও পাশ মার্ক পাইলাম না!

লিখেছেন জাকারিয়া জামান তানভীর, ১১ ই মে, ২০১৫ বিকাল ৩:০৯

৭০র ঘূর্ণিঝড়ের পরে পুনর্বাসন কার্যক্রমের মধ্য দিয়া আমাদের জাতীয় এনজিওগুলার অভ্যুদয় ঘটছিল। বিদেশী সাহায্য সংস্থাগুলা তারও আগে থাইক্কা দেশে আছিল। সেই সময় থাইক্কা আইজ পর্যন্ত তাদের কাজগুলারে মোটা দাগে দুই ভাগে ভাগ করন যায় (এইটা এক্কেবারে আমার নিজস্ব বিচার)। একটা সামাজিক আর অন্যটা অর্থনৈতিক মুক্তি। এনজিওআলারা আমাদের বুঝাইছিল উন্নয়নের বিচারে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২৭৮ বার পঠিত     like!

মহাসড়কে নিরাপত্তা।

লিখেছেন জাকারিয়া জামান তানভীর, ১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৫

শনিবার রাত থেকে রোববার দুপুর অব্দি ২৪ ঘণ্টার কম সময়ে সড়ক দুর্ঘটনায় ২২ জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে! প্রতিদিন লম্বা হতে থাকা এই মৃত্যু মিছিল দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। জান-মালের যে অপূরণীয় ক্ষতি হচ্ছে তা সম্পূর্ণ না হোক অন্তত অনেকখানি প্রতিরোধযোগ্য।

করের অর্থে রাস্তাঘাট তৈরি করে সরকারি দপ্তর। গাড়ী-ঘোড়া সেই রাস্তার উপর দিয়ে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০১ বার পঠিত     like!

হাওরাঞ্ছলের সব শিশুর পুষ্টি ও শিক্ষা নিশ্চিত করতে যা যা করা যেতে পারে।

লিখেছেন জাকারিয়া জামান তানভীর, ২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩০

শিক্ষা ক্ষেত্রে হাওরাঞ্ছলের ৬ জেলার মধ্যে সুনামগঞ্জ জেলার অবস্থান সবার শেষে। জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক হিসাব অনুযায়ী ২০১৩ সালে ১০ হাজার শিশু প্রাথমিক শিক্ষা থেকে ঝড়ে পড়েছে! সরকারী তথ্য মতে হাওরাঞ্ছলে প্রাথমিকে ঝড়ে পড়ার হার প্রায় ৩০ শতাংশ! ঝড়ে পড়ার শিশুর সংখ্যা বাস্তবে আরো অনেক বেশী! ভৌগলিক অবস্থান, মৌসুমি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     like!

কাল পর্দা উঠছে ইংলিশ প্রিমিয়ার লিগের। মাঠে থাকবে আর্সেনাল।

লিখেছেন জাকারিয়া জামান তানভীর, ১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৬

আগামীকাল শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও লোকপ্রিয় ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ। ২০টি দল হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে ৩৮টি করে ম্যাচ খেলবে। শিরোপার দাবিদার ম্যান ইউ, এভারটন, টটেনহ্যাম, আর্সেনালসহ উদ্ভোধনী দিনে মাঠে নামবে ১৪ টি দল।







আর্সেনাল আমার প্রিয় ফুটবল দল। লন্ডন ডার্বিতে ঘরের মাঠে কাল তারা ক্রিস্টাল প্যালেসের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০২ বার পঠিত     like!

আমাদের ভবিষ্যৎ অর্থাৎ শিশুদের প্রতি অবহেলা কাম্য হতে পারে না।

লিখেছেন জাকারিয়া জামান তানভীর, ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৬

আমাদের আজকের বর্তমান আগামীর ভবিষ্যৎ। আজকের শিশু আগামী দিনের নিয়তি নির্ধারক। আমাদের ভবিষ্যৎ অর্থাৎ শিশুরা কেমন আছে? কেমন কাটছে তাদের বর্তমান? আগামীর জন্য কিভাবে তারা নিজেদের প্রস্তুত করছে? নীতিনির্ধারকেরাই বা তাদের নিয়ে কি চিন্তা করছেন? বেশ কয়েকদিন ধরে এই প্রশ্নগুলি মাথায় ঘুরপাক খাচ্ছে। একটা খণ্ডিত বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২২৫ বার পঠিত     like!

কাপড় লজ্জা ঢাকে আর সেই কাপড় তৈরি করতে গিয়ে আজ আমরাই লজ্জিত।

লিখেছেন জাকারিয়া জামান তানভীর, ১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৬

স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ যে কয়েকটি কারণে বিশ্ব সম্প্রদায়ের আলোচনার কেন্দ্রবিন্ধুতে ছিল তার মধ্যে ২৪ এপ্রিল, ২০১৩ সালে সংগঠিত রানা প্লাজা দুর্ঘটনা অন্যতম। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে হৃদয়বিদারক দুর্ঘটনার সাক্ষী ঢাকার অদূরে সাভারে অবস্থিত রানা প্লাজা। বিল্ডিং ধ্বসে মুহূর্তের মধ্যে প্রাণ হারায় কয়েকশত অসহায় গার্মেন্টস শ্রমিক। টিভি ক্যামেরার সামনে কয়েক ডজন... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৭৮ বার পঠিত     like!

ধর্ম নিরপেক্ষ বাংলাদেশঃ প্রত্যাশা, চাপ ও বর্তমান অবস্থা (শেষ পর্ব)।

লিখেছেন জাকারিয়া জামান তানভীর, ১১ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

(৪)



পশ্চিমের আধুনিক রাষ্ট্র মিডিয়ার বদৌলতে ধর্মের নামে চলতে থাকা বোমা হামলা, হত্যা, সন্ত্রাস ইত্যকার জিনিস তুলে ধরে এটা প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছে যে, ধর্ম হচ্ছে সব সমস্যার মূল এবং এটিকে রাষ্ট্র বা রাজনীতি থেকে আলাদা করতে পারলেই কেবল কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব! আজকের আলোচনায় যুক্তরাজ্যের শাসন ব্যবস্থায় চার্চের প্রভাব এবং... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৯ বার পঠিত     like!

ধর্ম নিরপেক্ষ বাংলাদেশঃ প্রত্যাশা, চাপ ও বর্তমান অবস্থা।

লিখেছেন জাকারিয়া জামান তানভীর, ১০ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩১

‘সেকুলার’ শব্দের আভিধানিক অর্থ হল ধর্ম বহির্ভূত,পার্থিব বা ইহজাগতিক। হালের এই বহুল আলোচিত শব্দটি রীতিমত একটা মতবাদে পরিণত হয়েছে বলা চলে। যা কি না রাষ্ট্র ও শিক্ষা ব্যাবস্থায় ধর্মের উপস্থিতি অস্বীকার করে। সেকুলার ধারায় রাষ্ট্র ধর্ম সংশ্লিষ্ট পৃষ্ঠপোষকতা থেকে নিজেকে বিরত রাখে। বস্তুবাদী সরকার ধর্মকে ব্যাক্তিগত আচারের স্বীকৃতি দেয় মাত্র।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৬১ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৯০৯৯ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ