somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাল পর্দা উঠছে ইংলিশ প্রিমিয়ার লিগের। মাঠে থাকবে আর্সেনাল।

১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামীকাল শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও লোকপ্রিয় ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ। ২০টি দল হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে ৩৮টি করে ম্যাচ খেলবে। শিরোপার দাবিদার ম্যান ইউ, এভারটন, টটেনহ্যাম, আর্সেনালসহ উদ্ভোধনী দিনে মাঠে নামবে ১৪ টি দল।



আর্সেনাল আমার প্রিয় ফুটবল দল। লন্ডন ডার্বিতে ঘরের মাঠে কাল তারা ক্রিস্টাল প্যালেসের সঙ্গে খেলবে। প্যালেসের সাথে আগের ১০ দেখায় আর্সেনাল জিতেছে ৭ বার ও হেরেছে ১ বার। বিগত ৫টি উদ্ভোধনী খেলায় প্যালেস মাত্র একটিতে জিততে সমর্থ হয়েছে। অন্যদিকে, গানাররা শেষ চারটি উদ্ভোধনী খেলায় একটিও জিততে পারেনি। গেল বছর তারাত ভিলার সাথে ১-৩ গোলে হেরেই বসেছিল! তাই প্যালেসের সাথে খেলাটি যে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এই ব্যাপারে সন্দেহ নেই।

গেল লীগে সীমিত সামর্থ্যের ক্রিস্টাল প্যালেস বড় বড় দলকে নাকানি চুবানি খাইয়েছে। সীমিত বাজেট থাকা সত্বেও গত নভেম্বরে দায়িত্ব পাওয়া টনি পিউলিস দলের মানসিকতা পরিবর্তন করতে সমর্থ হয়েছিলেন (উনাকে নিয়ে পরে একটা লিখা লিখব)। তার হাতের জাদুতে প্যালেস গেলবার শুধু রেলিগেশনই এড়ায়নি বরং লিগ টেবিলের ১১ নম্বর জায়গাটি দখল করে নিয়েছিল! তারা এখন পর্যন্ত চারজন মাত্র খেলোয়াড় দলে ভিড়াতে পেরেছে! এরই ফলশ্রুতিতে ম্যানেজমেন্টের সাথে বনিবনা না হওয়ায় গেল মৌসুমে প্রিমিয়ার লীগের সেরা ম্যানেজার টনি পিউলিস অবশ্য ১৪ তারিখ দল থেকে পদত্যগ করেছেন! তার জায়গায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কিথ মিলেন দলকে নিয়ে এমিরেটসে যাবেন। এটা দলের জন্য বিরাট এক আঘাত। দেখা যাক এমন ঝড় ক্রিস্টাল প্যালেস কিভাবে সামাল দেয়।

২০১৩-১৪ মৌসুমে অলিভার জিরু আর্সেনালের হয়ে প্রথম গোল করেছিলেন। তিনি ঘরের মাঠে শেষ ৬ ম্যাচে ৬ গোল করেছেন। গানারদের বর্তমান অধিনায়ক মিকেল আর্টেটা প্যালেসের বিরুদ্ধে ৩ ম্যাচে ২ গোল করেছেন। তারা দুজনই উদ্ভোধনী খেলায় মাঠে থাকবেন। ঘরে এসেছেন এলেক্সি সান্‌চেজ (৩৫ মিলিয়ন পাউন্ড), ম্যাথু ডেবুশি (১২ মিঃ পাঃ), কলাম চেম্বারস (১৬ মিঃ পাঃ) এবং ওস্পানিয়া (৩ মিঃ পাঃ)। গোওলি ওস্পানিয়া ছাড়া বাকিরা উদ্ভোধনী ম্যাচে মাঠে থাকবেন। ওয়েঙ্গার নতুন খেলোয়াড় কেনায় আগস্টের শেষ অবধি কম করে হলেও আরো ৬০ মিলিয়ন পাউন্ড খরচ করবেন বলে মনে হচ্ছে।

ইতিমধ্যে গানাররা গত মৌসুমের হাল সিটিকে হারিয়ে এফএ কাপ এবং এই মৌসুমের শুরুতেই ম্যান সিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতেছে। তারা বলতে গেলে শেষ দুই খেলায় দুইটি শিরোপা ঘরে তুলেছে। এতে তাদের মনোবল বেশ চাঙ্গা হয়েছে। আরো কয়েকজন নতুন খেলোয়াড় আসলে লিগ শিরোপা জেতার পথ প্রশস্থ হবে।

বিবিসির ফুটবল পণ্ডিত মার্ক লরেন্সন এর ভবিষ্যতবাণী সত্য হলে আগামীকালের ম্যাচে আর্সেনাল ২-০ গোলে জিতবে। দেখা যাক আগামীকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় শুরু হওয়া খেলায় কোন কোন খেলোয়াড় স্কোর শিটে নাম তোলেন?

http://tinyurl.com/kgxt6bo
http://tinyurl.com/kdka56x
http://tinyurl.com/q9t3gg7

সুনামগঞ্জ, আগস্ট ১৫, ২০১৪

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×