মদনের টাক সমাচার
১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এইতো সেদিন মদন পত্রিকায় একটা খবর পড়ে চোখ কপালে। তাহলে আর চিন্তা নেই। কারণ মদনের মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে। মদন পত্রিকা পড়ে জানতে পারে- ২০০ চুল তুলে ফেললে ১২০০ চুল গজাবে। তাই মদন মাথার চুল গুলো আস্তে আস্তে তুলে ফেলে। কারণ হুরমতি তো এখন মদনকে কম পছন্দ করে। মদনের ধারণা মদনের মাথার চুল কমে যাওয়ায় এটি হয়েছে। তাই সে এ ব্যাপারটা নিয়ে চিন্তিত। ঠিক সেই সময়ে পত্রিকার এরক একটা হট খবরেতো মদন বেঝায় খুশি। সে কাউকে না জানিয়ে সুবিধা সে একাই ভোগ করতে মরিয়া। যেই ভাবা সেই কাজ। তার মাথায় এখন চুল নেই বললেই চলে। মদন এখন মাথা ক্যাপ পরে চলাফেরা করে।
তার একদিন পরে পাশের বাড়ির মন্টুর সাথে দেখা হতেই - কি মদন তা এ্যাই গরমে তুমি মাথায় ক্যাপ পরে আছো যে। অতো ভাব ধইর ন্যা। হুরমতি তো তোমারে এ্যামনেই ভালোবাসে। এ কথায় মদন একটা দীর্ঘশ্বাস ছেড়ে কিছুটা আনমনা হয়ে যায়। বোকা মানুষ হলেও মদন ভালোবাসাটা ভালো করে বুঝে। হুরমতি যে এখন আর তার সাথে কেমন করে সেটা সে বুঝে। মন্টু মিয়া মদনের ধ্যান ভাঙ্গে, বলে- কি মদন! হারাইয়া গেলা নাকি! মদন সম্বিত ফিরে পেয়ে বলে, না টুপি এ্যামনি পরি নাই। আসলে.... তারপর মদন সব কথা খুলে বলে। মন্টু বলল- একি করেছ মদন! এটাতো একটা সম্ভাবনা মাত্র। বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে মাত্র। আর তারা এটা এখন মানুষের ক্ষেত্রে প্রয়োগ করে দেখে নাই। তারা ইদুরের উপর গবেষণা করে দেখেছে মাত্র। মদন বলে- তাই নাকি এখন উপায়! এমনিতে মাথায় চুল কম দেখে হুরমতি আমার কাছে কম ভিড়ে, সেই জায়গায় যদি আমার মাথা ন্যাড়া দেখে তাহলেতো বেল তলায় আমার একবারই যাওয়া হলো।.........
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪
শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫
আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।
সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন