somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন প্রেমিকের গল্প

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম দেখায় প্রেম?
সে সঙ্গতি ছিল না কখনও,
অর্থনীতি, গণতন্ত্র আর বুর্জোয়া পরিসরে
অভুক্ত এক নগরী জ্বলজ্বল করছিল
চোখের সামনে আবহকাল ধরে!
আমার নখ বড় বড় রেখেছিলাম,
আর কোন অস্ত্র তো ছিল না,
তাই দিয়ে খুবলে আনতাম কদর্য শালুক!
আমার হিংস্র নখ দেখে
মানুষও দূরে দূরে থাকত,
আমি এভাবেই বেশ ছিলাম।
এমন ডুবসাঁতারে জীবন কাটে যার,
প্রথম দেখায় প্রেম তার সাজে না।

তবু প্রেম এল!
একদিন শালুক তোলার সময়
তুমি এলে জল নিতে,
দীঘির জলে পড়ল প্রথম তোমার পাথুরে মুখ।
আমি শালুক শাপলা সব ছেড়েছুড়ে
যে হাত দুটো জলে ডুবিয়েছিলে,
ওই দুটোতেই মজে গেলাম।
তোমার পানে হাত বাড়ালাম ক্ষুণ্নিবৃত্তি ভুলে,
তুমি বললে নখ কেটে সভ্য প্রেমিক হয়ে যেতে।

কাদা কোদাল শালুক আর ধান,
আমার চেতনার সংগ্রাম-
সব ফেলে আমি হাতে নিলাম তুলি,
ভাতের বদলে রঙ গিলে গিলে
সর্বান্তকরণে আমি শিল্পী হয়ে গেলাম।
দেবত্বকামী পুরুতের ন্যায়
ঊনকোটি মন্দিরের মতন
তোমার প্রতিমা ছবি
এঁকে যাই শতকোটিবার,
তুমি আমার চেতনায় আসীন!

আমি তোমার মুখ দেখি, চোখ দেখি,
হৃদয় দেখি না!
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ আকাশ বলতে কিছু নেই

লিখেছেন সালমান মাহফুজ, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

অনেক হয়েছে । আর না ।
সেই পরশু রাত থেকে । এক-দুই-পাঁচ-দশবার নয় । তিরাশিবার ! হ্যাঁ, তিরাশিবার ঈশিতার নাম্বারে ডায়াল করেও কোনো রেসপন্স পায় নি অলক ।
ওপাশ থেকে একটা নারীকণ্ঠ... ...বাকিটুকু পড়ুন

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪১

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাঙালীর পহেলা বৈশাখ উদযাপন করার রীতিও বদলে গিয়েছে। অনেক ঐতিহ্য কালের গর্বে বিলীন হয়ে যাচ্ছে, আবার যুক্ত হচ্ছে নতুন নতুন রীতি,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের এস,এম,ই খাতে উদ্ভাবনের বাধা ও সম্ভাবনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১০



বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাত আজ দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। কিন্তু বাস্তবতা হলো, এই খাতের অনেক উদ্যোক্তা এখনো উদ্ভাবন বা ইনোভেশন গ্রহণে পিছিয়ে আছেন। গবেষণায়... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×