অবাঞ্চিত মন ঘুমিয়ে আছে ..মেঘের আঙ্গিনায়
শীত-শীত আজ, শিরশিরে মন
মনের যে আজ ধূপ প্রয়োজন
ধূপ যে আজ খুব গোপনে লুকিয়ে আছে মেঘের কোণে
শিশির ভেজা রাতের যে ... রাজত্ব এখন
এক ঝাপসা আলোতে ধূলো বালিকনা
পাহার চূড়ায় আজ মেঘের আনাগৌনা
সেই খানেতে আজ ধূপের আরাধনায়
মগ্ন থাকে কলুষিত মন...।
প্রভাত যে আজ নিশ্চুপ থাকে..মায়াবি নিশি মিষ্টি সূরে ডাকে
মিষ্টি সূরের সেই ডাকে.. খুজি আপনজন
এই অবুঝ ভাবনায়.. অচিন সীমানায়
বেচেঁ আছি আজ নিজ মোহনায়
মনের আঙ্গিনায় অপূর্ণ কিছু চাওয়া..চোখ বুঝলে আজও যায় পাওয়া
অপূর্ণ কিছু চাওয়া ..পূর্ণতা চায় এখন
ক্ষীন আলোতে আজ ভাসিয়েছি এ জীবন।
কোন একদিন তো হবে... নিলীমার রঙ্গে নীল
সাজবে আবারো ধূপের মাহফিল
আসবে ফিরে সকল আনন্দের দিন
কলুষিত মনটাও হাসবে সেদিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


