না, আমি স্বাধীনতার.................. !
তবে কেনো উচ্চ স্বরে
বলবো তা আমার ?
স্বাধীন দেশে আজও কাউকে,হাসতে দেখিনি
মার চোখে পানি,তা যে কমতে দেখিনি
স্বাধীন দেশে, নীল আকাশে,নেই তো মুক্ত বাতাস
স্বাধীন দেশে আজও তো
মনটি থাকে উদাস।
স্বাধীন দেশে চলতে গেলে,আজও লাগে ভয়
স্বাধীন দেশে, কোথায় জেনো
মনের পরাজয়।
স্বাধীন দেশে পাইনি আজও, স্বাধীনতার টান
মিছেই সবাই গেয়ে যায়
স্বাধীনতার গান।
স্বাধীন দেশে লাগে আজও
সবুজের কমতি
স্বাধীন দেশে পরাজয়ের
হবে না শেষ গুনতি ।
(স্বাধীন বাংলাদেশ
স্বাধীন ভাবেই হয় জেনো তাই
এই দিনটির শেষ )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


