আমি একজন নতুন ব্লগার। তাই ভাবলাম নিজের ঢোল নিজেই একটু পিটাই
নাম আমার ইকারাস
জন্ম হইসে অনেক দিন আগে, ওইদিন ক্যালেন্ডার দেখি নাই
আমি মানুষটা অনেক ভালো
মানুষটা আমি অনেক গোছালো ( আমার রুম দেখলেই বোঝা যাবে
আমি মানুষরে ঝাড়ি মারতে পারি না। তাই কেউ যখন আমারে ঝাড়ি দেয় তখন আমার মন খারাপ হয়। আমার আবার মন খারাপ হইলে মন খারাপ হওয়া বাড়তেই থাকে। যখন আমার বেশি মন খারাপ হয় তখন আমার রাগ লাগে। যখন আমার বেশি রাগ লাগে তখন আমি হাসি। যখন আমি হাসি তখন আমা্র দাঁত দেখা যায়। যখন আমার দাঁত বের হয় তখন আমি হাত দিয়ে মুখ ঢেকে রাখি। হাত দিয়ে মুখ ঢেকে রাখলে আমার ভাঙা দাঁতটা আর দেখা যায় না। তখন আমার খুব ভালো লাগে
আমার অনেক স্ট্যামিনা। তাই ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটার এর সামনে বসে গেম খেলতে পারি
ক্লাসে গেলে আমার খুব ঘুম পায়। ঘুম পেলে আমি ক্লাসেই ঘুমাই। মাঝে মাঝেই এসবের প্রমাণ হিসেবে কিছু ছবি ফেসবুক এ আপলুড করা হয়। সেইসব ছবি দেখে আমি হাসি। হাসলে আমাকে দারুন লাগে ( নিজস্ব ধারণা
সংক্ষেপে এই হলাম আমি। মজা পেয়ে থাকলে ভালো না পেলে কষ্ট করে পরার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর প্রান খুলে হাসবেন
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১১ বিকাল ৫:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


