somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি রিকসার দিনলিপি ( হরতাল এবং কিছু কথা )

১৪ ই জুন, ২০১১ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি একটা তিন চাকার গাড়ি। আমার উপরে ভর করে কোথাও যান নাই এমন মানুষ বোধয় বাংলাদেশে নাই। আজকে আমিও কিছু বলতে চাই- আমার কথা।

জন্ম আমার প্রায় ১বছর আগে। বাবারে একদিন জিগাইসিলাম -"বাবা, বাবা! আমি কত বড় হইসি??"। বাবায় সেইদিন কইসিলো- "হরতাল দেখসস??"। আমি কইসিলাম- "দেহি নাই বাজান।"। বাপে কইল - "বাংলাদেশে থাইকা যে এখনও হরতাল দেহে নাই তার জন্মই হয় নাইক্কা।" তহন অনেক ভাবসি, বুঝার চেষ্টা করসি- হরতালডা আবার কি??

মাগার আমার ভাগ্য আমারে বেশী দিন দেরি করায় নাই। তিনটা (আড়াইটা) হরতাল দেইখা ফালাইসি। শুনতাসি সামনে আরও হইতে পারে।

যাউকগা, এইবার আসি আসল কথায়। আমার হরতালের দিন কিরাম কাটল।

হরতাল মানে আমাগো ছুটির দিন। ভাবসিলাম কাম কাইজ নাই, সারাদিন গ্যারেজে আরাম করমু। কিন্তু সাত সকালে ঘুম ভাইঙ্গা গেলো আমার ড্রাইভারের বউ-এর কান্নার শব্দে। আমার ছোট মালিক, মানে আমার ড্রাইভার এর পোলাডার খুব অসুখ। ডাক্তার কইসে ওষুধ খাওয়াইতে, কিন্তু খাওয়াইব কেমনে?? আজকে যে আমার ছুটি, তার আয় রোজগার সবই যে বন্ধ। পোলায় কানল, পোলার মায়ে কানল, কানল পোলার বাপ। আর আড়ালে কানলাম আমি /:)

একটু পর আইল গ্যারেজের মালিক, হাতে একখান খবরের কাগজ। মালিকে কইল কাইলকা নাকি একখান বাসে আগুন দিসে লোকজন। বাসটারে দেইখা চেনা চেনাই লাগলো। আরে, এইডাই হেই বাস না যেইডা আমারে ধাক্কা দিসিল। ওইদিন ব্যাটারে মনে মনে কত গালি দিসিলাম। কিন্তু আইজকা ব্যাটার পোড়া মুখ আর অচল শরীর দেইখা নিজেই নিজেরে গালি দিলাম। কইলাম, ওইদিন অভিশাপ না দিলে হয়ত ওই ব্যাটার আইজকা এমুন দশা হইত না।

একটু পরই শুরু হইল মিছিল; হরতালের পক্ষে আর বিপক্ষে। আমার সামনেই শুরু হইল মারামারি। লাঠি, ইট, যে যা পারল তাই নিয়াই ঝাপায়া পরল। ওদেরই একটা ইট আইসা ভাইঙ্গা দিল আমার একটা চোখ, নিজেরা ফাটাইল মাথা। আমি তো হরতালের পক্ষেও আসিলাম না, বিপক্ষেও আসিলাম না। তাইলে কেন আমার এমুন হইল??

হুনলাম পাশের বাড়ির গার্মেন্টস কর্মী লাইলী আইজকা কামে যাইবার পারে নাই। কি আর করা!! আইজকা নাহয় পঙ্গু স্বামী আর ৫বছরের ছোড পোলাডারে নিয়া না হয় একটু উপাসই করল।

কিন্তু যারা হরতাল ডাকল তারা কি কেউ আইজকা না খাইয়া আসে?? কারও পোলা-মাইয়া কি রোগে অসুস্থ হইয়া টাকার অভাবে চিকিৎসা না কইরা আসে?? না!!! সবাই ভালো আসে, খারাপ আসি শুধু আমরা।

ওগো ভোট দিলে আমার আসেপাশের মানুষ না খাইয়া থাকে, ভোট না দিলে আইসা দেয় হুমকি। আমার উপরে চইড়াই নেতারা সভা করতে যায়, বক্তৃতা দিতে যায়, কয়- "অমুক সাহেবরে ভোট দেন। অমুক সাহেবরে ভোট দিলে দেশে কারো না খেয়ে থাকতে হবে না। দেশে বয়ে যাবে উন্নতির জোয়ার।" অনেক হুনসি এই সব মিছা কথা, সইহ্যও করসি। আর করুম না।
পরের বার এইসব মিছা কথা কইয়া যারা ক্ষমতায় গেসিলো তারা আমার উপরে উঠলে দিমু ওষ্ঠা দিয়া ফালায়া।

আমি যদি এতটুকু পারি আপনারা কি মানুষ হইয়া কিছু করবার পারবেন না???????
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১১ রাত ৮:৫৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×