somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লুলে লুলায়িত প্রেমের গল্প । বুঝলে মজা গ্যারেন্টেড, বিফলে মূল্য ফেরত

২৪ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেম কি শুধু কিশোর , যুবক আর তরুণদের জন্য ? আজ
আপনাদের এক পিচ্চির প্রেমকাহিনী শোনাবো । শুভ্র , ক্লাস প্লে এর ছাত্র ।দুষ্টুমির রাজা , মনে মনে নায়ক ।
যৌথ পরিবারের একমাত্র শিশু সদস্য হওয়ায় অল্প বয়সেই
পেকে গেছে । শাহরুখ , হৃতিক এর সকল ডায়ালগ তার মুখস্থ ।
ইঁচড়ে পাকার সাইড এফেক্ট হিসাবে তার মাথায় ঢুকল বন্ধুদের
সামনে হিরো হতে হলে তাকে প্রেম করতে হবে , গার্লফ্রেন্ড
বানাতে হবে । কি করা যায়…... টার্গেট করা হল ক্লাসের
সবচেয়ে সুইট মেয়ে টুনিকে । এবার মিশনে নামার পালা ।
ভেবে চিন্তে নামতে হবে , নইলে টিচারের হাতে ধরা খাওয়ার
সমূহ সম্ভাবনা । টিফিনের সময় পাশে কেউ থাকে না , এটাই
বেস্ট সময় । প্রথমে প্ল্যান ছিল তার কয়েকজন বন্ধু
টুনিকে এটাক করবে , সে যেয়ে হিরোর মতো এন্ট্রি মারবে ।
কিন্তু কেউ টিচারের মারের ভয়ে রাজি হল না । কি আর করা,
একশন হিরো না হয়ে বাধ্য হয়ে রোম্যান্টিক হিরোর পার্ট
নিতে হল । ফিল্মের অনেক গুলি ডায়ালগ থেকে খুব পছন্দের
একটি ডায়ালগ সিলেক্ট করা হল , ফুল থেকে চকোলেট
দিলে খুশি হওয়ার সম্ভাবনা বেশি । তাই
জমানো টাকা থেকে একটা কিটকেট কেনা হল । শেষ
মুহূর্তে কি মনে করে জানি চকোলেটের সাথে একটা ফুল
যোগার করে শুভ্র গেল প্রপোজ করতে । সবাই তখন টিফিন
খাচ্ছিল বা খেলাধুলায় মগ্ন । বিভিন্ন পজিশনে তার
বন্ধুরা পাহারায় আছে , কোনও টিচার দেখলেই সংকেত দিবে ।
অনেক সাহস নিয়ে মামার কৌটোথেকে চুরি করা জেল
মাখা চুল আর বোতাম খোলা ইউনিফর্ম নিয়ে শুভ্র গেল
টুনির সামনে । টুনি তখন তার বান্ধবীর সাথে টিফিন খাচ্ছিল
। বাম হাতে চকোলেট , ডান হাতে ফুল , টুনির
সামনে ফিল্মি স্টাইলে হাঁটু গেড়ে বসলো শুভ্র ,
ফুলটা বাড়িয়ে ধরে মিষ্টি গলায় গান ধরলো........... .
-তুদে দেকা তো ইয়ে দানা তানাম
-পেয়াল হোতা হে দিবানা তানাম
-আব ইহা তে কাহা দাউ হাম
-তেলে বাহু মে মাল জাউ হাম......।
চোখ গোল গোল করে তাকিয়ে টুনি বলল-
-এই তুবরও , কি বল ? বুজি না তো ।
টাস্কি খেয়ে গেল শুভ্র । টুনি যে হিন্দি নাও
বুঝতে পারে সেটা তো আর চিন্তা করে দেখেনি সে । এখন
উপায় ? বন্ধুদের সামনে তার ইজ্জতের ফালুদা হওয়ার দশা ।
হটাত মাথায় বুদ্ধি খেলে গেল । বাংলায় প্রপোজ করলেই
তো হয় । যেই ভাবা সেই কাজ ।আবার শুরু করল শুভ্র -----
-তোমায় দেকলে মনে অয়
-হাদার বতর তোমাল তাতে তিলো পলিতয়
-ও ও ও , তিলো পলিতয়......... ।
চোখ আরও গোল গোল করে টুনি জিজ্ঞেস করলো—
-মানে ? কি বলতো এতব ?
-মানে আমি তুমাকে বালোবাতি । আই লাব ইউ ।
-চি , তুমি এতো পতা ।
-পতা হবো কেন ? আমি তোমাল বয়পেন , তুমি আমাল
গালপেন ।
-মোতেও না । আমি এতো পতা না । এইগুলা বাদে দিনিত ।
আমি তিতারকে নালিত কলব ।
-কিনতু আমি দে তুমাকে বালোবাতি ।
আমি তুমাকে ছালা বাতবো না ।
এই বলে শুভ্র টুনির হাত ধরতে গেলে টুনি দিল ভ্যাঃ ...
করে কেঁদে । শুভ্র ভয় পেয়ে দিলো দৌড় । আর
এদিকে টুনি কাঁদতে কাঁদতে যেয়ে টিচারকে দিলো নালিস ।
-মেদাম , তুবরও না আমাকে পতা কতা বলেতে ।
টিচাররা তখন স্টাফ রুমে বসেছিলেন , সব ঘটনা শুনলেন
তারা । সব শুনে টিচাররা মিলে টুনিকে বুঝিয়ে শান্ত
করে পাঠিয়ে দিলেন ক্লাসে ।টুনি চোখ
মুছতে মুছতে ক্লাসে গেল । এদিকে টিচারদের
হাসতে হাসতে অবস্থা খারাপ ।অবশেষে কি আর করা ,
শুভ্রকে খুঁজে বের করে নরম গরম স্বরে বুঝিয়ে দেয়া হল এরকম
যেন আর কখনো না করে । শুভ্র বেচারা জীবনের প্রথম
প্রেমের মিশনে ফেল করে ভীষণ মন খারাপ করলো ।
তাছাড়া বন্ধুদের সামনে তার ইজ্জতের ফালুদা হয়ে গেছে ।
কি আর করা , বেঞ্চে মুখ ভার করে দীর্ঘশ্বাস
ফেলে মনে মনে বলল-
- আগাল কিতি তিদকো তুম তাত্তি দিলতে তাহো ,
তো তারি কায়েনাত তুমে উতে মিলানে কি তাদিত মে লাগ
জাতি হে ...... তুম তিরফ মেলে হো , তিরফ মেলে । একদিন
তুমি আমাল বালোবাতা বুদতে পালবে । তেদিন তিক আমাল
কাতে ফিলে আতবে । আই লাব ইউ........................তুনি.........আই লাব ইউ
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:২০
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×