somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Naan Sigappu Manithan (2014) - এক ঘুমন্ত যুবকের ভালোবাসা

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“ স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়। তাই বলে, স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন॥ ” — ব্রায়ান ডাইসন

সব মানুষ স্বপ্ন দেখে।কিন্তু কেউ কেউ অনেক বড় স্বপ্ন দেখে আবার কারো কাছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যপারগুলো এক একটি বড় স্বপ্ন পরিণত হয়। সেই ক্ষুদ্র স্বপ্নগুলো যদি হয় এমন -----

► মায়ের দুঃখ দূর করবে।
► ২০ হাজার টাকা বেতনের একটি চাকরি করবে। ২০ থেকে পরে ৪০, ৬০, ৮০ হাজার টাকার চাকরি করবে।
► মাকে বেতনের টাকা দিয়ে নতুন শাড়ী কিনে দিবে।
► একা একা রাস্তায় হাটবে।
► প্রিয় নায়িকার মুভি প্রথম শোতে দেখবে।
► বাল্যকালের বান্ধবীকে সরি বলবে,কারণ তার ‘আই লাভ ইউ’ এর উত্তর দিতে পারে নাই :P
► এক অপ্সরীর প্রেমে পরবে।
► প্রেমিকাকে চুমু দিবে।
► সারাদিন জেগে কাটাবে।
► মারামারি করবে।

ইন্দিরান, নারকোলেপ্সি আক্রন্ত এক যুবক। যার কাছে এই ক্ষুদ্র জিনিসগুলোই পরিণত হয়েছে বিরাট স্বপ্নে। মূলত ইন্দিরানের এই স্বপ্নগুলোকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে Naan Sigappu Manithan মুভির কাহিনী। নারকোলেপ্সির কারনে সে যে কোন সময় ঘুমিয়ে পরতে পারে। এজন্য খুব ভালো একাডেমিক রেজান্ট থাকা সত্ত্বেও ইন্দিরান কোন চাকরি পায়নি। এমন সময় সে কিছু টাকা পেয়ে যায় তার উপর করা একটি ডকুমেন্টারির জন্য। সেই টাকায় কিনে ফেলে মায়ের জন্য শাড়ী এবং একটি ল্যাপটপ। শুরু করে ইন্টারনেটে ফ্রী-ল্যান্সিং, মাসে ২০,০০০ টাকা আয় করতে থাকে। শুরু হয় তার স্বপ্ন পূরনের পথ চলা। এই পথ চলতে চলতে দেখা হয় মীরার সাথে। মীরা ইন্দিরানে স্বপ্নের কথা জানতে পেরে ইন্দিরানের স্বপ্ন পূরনে এগিয়ে আসে। আস্তে আস্তে মীরা ও ইন্দিরান দুজন দুজনকে ভালোবেসে ফেলে। স্বপ্ন দেখে ঘর বাঁধবার। কিন্তু ৪ জন লোক ইন্দিরান ও মীরাকে আক্রমন করে, মীরা কোমায় চলে যায়। কিন্তু কে দায়ী মীরার এই অবস্থার জন্য? ইন্দিরান তো তখন নারকোলেপ্সির জন্য ঘুমে অচেতন ছিল। কিন্তু অচেতন থাকলেও একটা নাম কিন্তু তার মনে আছে শেখর !!!!!!!! শুরু হয় শেখরকে খোঁজা । বাকীটা জানার জন্য মুভি দেখতে হবে।

╚►মুভি সম্পর্কিত কিছু কথা◄╝

►মুভির প্লট নিয়ে আসলেই কোন কথা হবে না। এমন ভিন্ন ধারা মুভি খুব একটা দেখা যায় না।

►ইন্দিরান চরিত্রকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন নায়ক ভিশাল। মুভির মাঝে মাঝে আপনার মনে হবে ছেলেটা আসলেই চরিত্রের একদম ভিতরে চলে গেছে।

►মুভির প্রতিটা পদে পদে টুইস্ট অপেক্ষা করবে আপনার জন্য। টুইস্ট বলতে আমরা শুধু বুঝি ক্রিমিনাল খোঁজার বা অপরাধের স্টেপ। কিন্তু এখানে আপনি সেটাতো ১০০ ভাগ পাবেনই সাথে পাবেন ইন্দিরান তার স্বপ্ন পূরনের জন্য কি কি পন্থা বের করে সেটা। আসলেই ইন্টারেস্টিং। আপনি কল্পনাও করতে পারবেন না এটা হতে পারে।

►মুভিতে মীরা চরিত্রের জন্য আমার মতে লক্সমী মেনন ছিল পুরোপুরি পারফেক্ট ছিল। অসাধারণ অভিনয় করেছেন তিনি।

►মুভির একটা ব্যপার সব থেকে মজার, তা হল মুভির অর্ধেক নায়ক ঘুমিয়ে কাটায় আর অর্ধেক নায়িকা ঘুমিয়ে কাটায়।

আসলেই উপভোগ্য একটা মুভি। দেরী না করে দেখে ফেলুন সবাই Naan Sigappu Manithan -> ঘুমন্ত যুবকের ভালোবাসা

------------------------------------------------
মুভিঃ Naan Sigappu Manithan (2014)
ভাষাঃ তামিল
অভিনয়ঃ Vishal, Lakshmi Menon
IMDb: 6.6/10
My Rating: 8.7/10
------------------------------------------------


ডাউনলোড লিংকঃ এখানে ক্লিক করুন
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×