somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

El Aura (2005) – পারফেক্ট ক্রাইমের এক দূর্দান্ত মুভি

৩১ শে মে, ২০১৬ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ট্যাক্সিডার্মি বিষয়টা আসলে কী? সেটাই খোলাসা হওয়া উচিত আগে। ধরুন, আপনাকে প্রশ্ন করা হলো - এক সময় পৃথিবী রাজত্ব করত যে প্রাণী, সেই ডাইনোসরদের কি পালক ছিল? মুশকিলে পড়লেন তো! আমি-আপনি-আমজনতার কথা বাদ দেন, বিশ্বের বাঘা বাঘা বিজ্ঞানীও ঠিক ঠাহর করতে পারছেন না আদৌ তাদের পালক ছিল কি-না। শত কোটি টাকা খরচ হচ্ছে, ফসিলনির্ভর গবেষণার চৌহদ্দিতে ভিড় হাজারো বিজ্ঞানীর। তবু কিনারা মিলছে না উত্তরের। এবার ধরুন সুন্দরবনের বাঘের কথা, দিন দিন কমছে যার সংখ্যা। আজ থেকে ৫০০ বছর পর এই রয়েল বেঙ্গল টাইগার দেখতে কেমন হবে? তার উত্তরও হয়তো খুঁজে মরতে হবে একদিন। তো? মার্কিন অভিনেতা ডেভিড ক্যারাডাইনের কথামতো 'বিকল্প পথে হাঁটো'। হ্যাঁ, ট্যাক্সিডার্মিই সেই বিকল্প বিদ্যা। ধরুন, সুন্দরবনের একটি বাঘ কোনো কারণে মারা গেছে। তার চামড়াটা ঠিকঠাক সংগ্রহে রাখুন। এরপর অবিকল ওই বাঘের মতো কৃত্রিম একটা কঙ্কাল-বাঘ তৈরি করুন। পোশাক হিসেবে এবার সত্যিকারের চামড়াটা চড়িয়ে দিন তার গায়ে। মানে জাদুঘরে আমরা যা দেখি সব হল এই ট্যাক্সিডার্মির ফল।

------------- * কাহিনী সংক্ষেপ *--------------

মুভি শুরু হয় একজন নিঃসঙ্গ ট্যাক্সিডার্মিস্ট কে নিয়ে । তা এই ট্যাক্সিডার্মিস্ট এর ইচ্ছা হল একটি পারফেক্ট ক্রাইম করবে, কারণ সে বুঝতে পেরেছে পারফেক্ট ক্রাইম করলে কোন আইনের সাধ্য নেই তাকে ধরার।ব্যাংকে গিয়েও সে চিন্তা করে কিভাবে একটি ব্যাংক খুব তারাতারি লুট করা যায় এবং কত সময় লাগে। কিন্তু তার একটি রোগ আছে? যার নাম অউরা অর্থ হল একপ্রকার অনুভূতি। এটি অনেকটা মৃগী রোগের মত। আউরা আক্রান্ত হলে সে অজ্ঞান হয়ে পড়ে এবং এক সময় জেগে উঠে। যা তার ক্রাইমের বড় একটি বাধা। বন্ধুর আবদারে সাড়া দিয়ে তার সাথে চলে যায় শিকার করতে, সেখানে গিয়ে ভুল বসত হত্যা করে ফেলে এক হোটেলের মালিককে।



তার ঘরে ঢুকে সে জানতে পারে একটি পারফেক্ট ক্রাইমের প্ল্যান, যেখানে লুট করা হয়ে ক্যাসিনো থেকে উপার্জিত প্রফিটের অর্থ। মনে ধরে যায় তার এই প্ল্যানটি। নিজের স্বপ্নের সাথে কাজটি মিলে যাবার জন্য সে শুরু করে প্ল্যানটি বাস্তবায়ণ করার। তারপর......... জানতে চাইলে দেখে ফেলুন রিকাডো দারিন অভিনীত এই আর্জেন্টাইন মুভিটি।

মুভির পরিচালক ফ্যাবিয়েন বেইলিন্সকির ব্যাপারে একটু বলে নেই । মারা যাওয়ার আগে তিনি মাত্র ২ টা মুভি নির্মাণ করতে পেরেছিলেন । তার পরিচালিত প্রথম মুভি হচ্ছে নাইন কুইন্স এবং ২য় তথা শেষ মুভি হচ্ছে El Aura । খুব ই দুঃখের বিষয় , তার ২য় মুভি মুক্তির ২ মাস আগে তিনি হার্ট এটাকে মৃত্যুবরণ করেন ।

অনলাইন ওয়াচঃ সাবটাইটেল সহ

▬▬▬▬▬▬▬▬▬★স্পয়লার এলার্ট★▬▬▬▬▬▬▬▬▬

মুভির এন্ডিং নিয়ে বেশ ধোয়াশা আছে। আমি এখানে আমার নিজ থেকে দুটি এক্সপ্ল্যানেশন দিচ্ছি। মুভি দেখার পর আপনি চাইলে কমেন্ট করে আপনার মতামত ব্যাক্ত করতে পারেন।
★ এন্ডিং ১ঃ মুভির শেষে দেখা যাবে একটি ব্যাগ হাতে দারিন চলে আসে। ব্যাগে কি থাকতে পারে সেই হিসাব যদি করি তাহলে মনে আসবে টাকা থাকা স্বাভাবিক। তাহলে এতোগুলো টাকা কোথায় গেল? মুভির একেবারে শেষ দৃশ্যতে দেখা যায় কুকুতের চোখ। এর মানে হল পারফেক্ট ক্রাইম করার পর সমস্ত টাকা এবং খুনের প্রমাণ সে ট্যাক্সিডার্মি করা কুকুরেরে ডামির ভিতরে রেখে দেয়। যা কেউ সহজে বুঝবে না।

★ এন্ডিং ২ঃ পুরো মুভিটি ঘটেছে স্বপ্নে। কারণ মুভির শুরুতে দেখা যায় দারিন ঘরে বসে কাজ করে যাচ্ছে এবং শেষ দৃশ্যতেও সে কাজ করে যাচ্ছে। এই কাজের মাঝেই সে অউরাতে আক্রান্ত হয়েছে এবং অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান থাকা অবস্থায় তার অবচেতন মনে সব কিছু হয়েছে।

এন্ডিং ১ টা আমার কাছে যুক্তি সংগত লেগেছে কারণ দারিনের স্ত্রী দারিনকে দরজা খুলতে বললে সে কাজ ফেলে দরজার কাছে যায় কিন্তু দরজা খুলে না। ব্যাংক থেকে এসে দেখে স্ত্রী রাগ করে চলে গেছে এবং চিঠি ও লিখেছে।
এন্ডি ২ টা হবার সম্ভবনা ২০% কারণ হল কুকুর। কুকুর প্রভু ভক্ত প্রাণী আমরা জানি। মুভির শেষ দৃশ্যতে কুকুরটি দারিনের সাথেই ছিলো এবং মুভিতে দেখা গেছে কুকুরটি জঙ্গলে দারিনের সাথেই থাকে এবং গন্ধ শুঁখে নেয়।
আপনার নিজ দায়িত্বে দেখে জানান ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত এই মুভিটি। শুরুতে স্লো হলেও মাথার তার ছেড়ার জন্য যথেষ্ট :) ৩ মাস আগে দেখা মুভি নিয়ে আজ লিখলাম কারণ একটাই উত্তর পাচ্ছি না।

সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৬ রাত ১২:২৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×