somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

একটি মিসকল
আমি কিন্তু কেউ না। সময়ে অসময়ে পাওয়া কতগুলো মিসকল শুধু। যে মিসকল হয়তো আপনার কাছের কেউ দিয়েছিল, কিংবা আপনার অপরিচিত। ভালো থাকুক আমার শত্রুরা আর সুস্থ থাকুক আমার প্রিয়জনেরা। - একটি মিসকল

পরানের চিঠি...

২৬ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেমন আছিস বউ ? বহুদিন তরে দেখি
না ! যামু যামু কইয়া, দুই বছর হইয়া গেল
দ্যাশে যাওয়া হয় না। তর লাইগা
পরানডা খুব পোড়ায় রে ! বুকের ভিতর
যে, জোয়ার-ভাটা নদী আছিল,
সেইখানে আইজ সাদা বালির উচা সব
ঢিবি।তোর ছোঁয়াতে যেই বুকে ঢল
নামত, সেইখানে এহন চইত্রের মাঠ !
কেমন আছস বউ? কি করস সারাদিন?
আমার কথা খুব মনে পড়ে, তাইনা রে !
আমি জানি। বিয়ার পরথম রাইতের
কথা মনে আছে তোর? খাটের এক
কোনায় ঘোমটা টাইনা গুটিসুটি
কইরা বইয়া আছিলি! পায়ে আলতা,
রুপার চিকন নুপুর, কোমরে বিছা ! কি
সোন্দর লাগতাছিল তোরে ! য্যান
কোন হুর বইয়া আছে আমার সামনে ! তুই
কি এখনো বিয়ানে কুপি জ্বালাইয়া
আলতা পরস? বেবাক দিন আগে মায়
কইছিল, তোর একখান নুপুর নাকি ভাইঙা
গেছে ! আমি জানি, নুপুর তোর খুব
পছন্দের ! দ্যাশে আইবার সময়, তর লাইগা
একজোড়া ভাল দেইখা নুপুর আনুম। হেই
নুপুর পইরা তুই সারা বাড়ি ঝমঝম কইরা
হাটবি ! বউ কইয়া ডাক পারলে, ছুইটা
চইলা আসবি আমার কাছে।
উডানের আম গাছটাতে বান্ধা
দোলনাডা কি আছে এহনো? পরা রইদে
কি এহনো দোল খাস? এইবার দ্যাশে
আইলে, ভাল কইরা একখান দোলনা
বানাইয়া দিমু তোরে ! চন্দনি রাইতে
তোরে দোলনায় বসাইয়া, পিছন
থিকা দোল দিমু আমি। বাতাসের
মইদ্যে খোলা চুল পতাকার মত উড়ব !
মাঝেমইধ্য কয়েকটা চুল আইসা আমারে
আদর কইরা যাইব ! চক্ষু বন্ধ কইরা, চুলের
সুবাস নিমু আমি।
ভরা বাদল চলতাসে এহন। রাইতের
বেলায় চুপিচুপি বেড়াইয়া যায় মেঘ।
কেন জানি আইজকা চিঠি ল্যাখতে
বইলাম ! মনের কথা তো আর কইতরে
ঠোঁটে কইরা লইয়া যাইতে পারে না !
হেরলাইগা চিঠিটা তোর কবরের
উপরে রাখুম। নিশুতি রাইতে বিষ্টির
জলে ধুইয়া ধুইয়া আমার কথাগুলান
কানে যাইব তোর।শুইনা মুখে আঁচল
চাইপা হাসবি তুই। বুঝলি না, তোর
লাইগা পরানডা খুব পোড়ায় বউ ! বুকের
পাঁজরগুলান ভাইঙা যাইতে চায় !
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×