somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

একটি মিসকল
আমি কিন্তু কেউ না। সময়ে অসময়ে পাওয়া কতগুলো মিসকল শুধু। যে মিসকল হয়তো আপনার কাছের কেউ দিয়েছিল, কিংবা আপনার অপরিচিত। ভালো থাকুক আমার শত্রুরা আর সুস্থ থাকুক আমার প্রিয়জনেরা। - একটি মিসকল

একটি রাত আর সেই রাতের গাঢ় অন্ধকারের আলো

০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত ৯.৩০মিনিট। অবাক তার নিজের রুমে কানে হেডফোন লাগিয়ে ফুল সাউন্ডে গান শুনছে। খুবই চুপচাপ হয়ে আছে ছেলেটা, অন্যান্য সময় বাসার আর সবার সাথে কথা বলত এই সময়ে। কিন্তু আজ সে চুপ। একটা চরম ডিসিশন নিয়েছে ও...
সকালে ঘুম থেকে ওঠেই চিন্তা করেছিলো কি করবে, সবার সাথেই খুব বেশি নরমাল বিহেভ করছে অবাক। যথারীতি দুপুর ১২টায় বাসা থেকে বেড়িয়ে গেলো। একে একে সব বন্ধু-বান্ধবদের সাথে দেখা করে আড্ডা মেরে, রাতে বাসায় ফেরার আগে একটা ফার্মেসিতে গিয়ে ***** নামক ১২পাতা ঘুমের টেবলেট কিনলোও। বাসার ছোট ভাই বোন গুলোর জন্য কিছু চকলেটও কিনলো। বাসায় গিয়ে অন্য আট-দশটা দিনের মত সবার সাথেই দেখা করে নিজের রুমে চলে গেল...
গান শোনার মাঝখানেই প্রয় ১০.১০মিনিটে মামী রাতের খাবারের জন্য ডাক দিলো অবাককে। সেই ডাকে সাড়া দিয়ে চুপ-চাপ খাবার টেবিলে বসে খেয়ে নিল। তারপর আবারো চুপ করে নিজের রুমে। আবারো কানে হেডফোন। একটা সিগারেট ধরিয়ে, নিকোটিনের চাহিদাটা পূরণ করতে লাগলো। সবারই খাওয়া শেষে, বাকি খাবার গুলো ফ্রিজে রেখে মামী এলো অবাকের রুমে, এমনটাই করেন সব সময় ভদ্র মহিলা। অবাককে বললেন,
"কি হয়েছে বাবা?"
"কিছু নাতো মামী। কেন??"
"মনটা মনে হয় খুবই খারাপ?? নীলার কথা মনে পড়লো নাকি খুব?"
"আরে না। ওর কথা মনে করলেও কি ও আসবে? তাই ওই সব নিয়ে আর ভাববো না।"
"কি যে বলে ছেলেটা। ভাববে না কেন? নতুন একটা প্রেম করো কিংবা বিয়ে দিয়ে দিই তোমার??"
"আমি আর বিয়ে?? দুইটা দুই মেরু... কখনোই এক হবে না।"
"মন খারাপ করো কেন বাবা?? একটা কথা বলি??"
"আমাকে কিছু বলার জন্য আপনার এতো ঢং দেখানো লাগে কবে থেকে মামী??"
"বাবা সিগারেটটা ছেড়ে দাও।"
একটু হেসে ওঠে অবাক,"আজই সব শেষ। কাল সকাল থেকে আর কিছুই খাওয়া লাগবে না।"
"সত্যি তো??"
"হুম মামী। একদম ডিটারমান্ড হয়ে গেছি। আর কিছুই খাবো না। আজই সব শেষ করে দিবো।"
"আচ্ছা বাবা ঘুমিয়ে পড়। কাল সকালে কথা হবে।"
"যদি বেঁচে থাকি।" বলেই হেঁসে দিল অবাক, সে এক রহস্যময় হাঁসি মামী যা বুঝতে পাড়লো না। সবাই যে যার মতো ঘুমিয়ে পড়েছে। পুরো বাড়িতে অবাক শুধু জেগে আছে গান শুনছে, "দুঃখ বিলাস"। একটা কাগজ বের করলো বালিশের নিচ থেকে। খুলে সেখানে লিখে রাখল দুটো লাইন...
"ক্ষমা করে দিও আমাকে সবাই। আমি একটা কাপুরুষ যার বাঁচার কোন যোগ্যতাই নেই।"
কাগজটা বালিশের পাশে রেখে গ্লাসে করে পানি আনলো অবাক, সব গুলো ঔষধ খুলে তাকিয়ে থাকলো কতটুকু সময়। নীল রঙা ঔষধ গুলো হয়তো কারোর ভালোর জন্য তৈরি হয়েছিল কিন্তু ওভার ডোজে এই ঔষধই কারো করো কাল হয়ে দাঁড়াবে। আর কোন চিন্তা না করেই সবগুলো মুখে পুরে দিল নিজের। পানি দিয়ে গিলে নিল সবগুলো ঔষধ। তারপর বসে রইলো, কানে গান বাজছে... কখন যেন নিজের অজান্তেই চোখ বুজে ফেললো অবাক। চোখের সামনে খুব পরিচিত মুখ গুলো দেখছিল, আর তার চোখের কোণ ঘেসে দুঃখ গুলো বেয়ে যাচ্ছে... শরীর হাল্কা হয়ে যাচ্ছে...
তারপর আর কিছুই বুঝে উঠছিলো না অবাক। হারিয়ে গেছে গাঢ় অন্ধকারের আলোতে।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

ব্লগার হিসেবে আপনার স্ট্র্যাটেজি কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬



গত আড়াই দিনে, অর্থাৎ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০-তে ব্লগার ওয়াদুদ সোহেল মোল্লা থেকে শুরু, এরপর থেকে আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় বিকাল ৪টা ৪২... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×